রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

ব্যাটল অফ সালতান্দার


রজত আমাকে জিজ্ঞাসা করলো,
নাভিদের আরও গল্প শুনতে চাই। আমার
কফির কাপ তখন
ঠাণ্ডা হয়ে আসলেও,আমার মাথার ভেতর
স্মৃতির পোকারা ছিল উষ্ণ।
বাইরে আসলো এর
আকাশে গোধূলি নেমে আসছে।
আমি হাত নেড়ে ওয়েটারকে ডাকলাম,
আরেক কাপ কফি দিয়ে যেতে, শুরু
করলাম ব্যাটল অফ সালতান্দারের গল্প।


উরুগুয়েতে যুদ্ধে জিতে আমাদের
আত্মবিশ্বাস অনেক বেড়ে গেলো।
আমাদের ২২নং ব্রিগেড
সরিয়ে নিয়ে আসা হল,কলম্বিয়াতে।
কলম্বিয়া তখন আক্সিস শক্তির শক্ত ঘাটি।
আমাদের দায়িত্ব পড়ল,যেন আক্সিস
আমাদের পার হয়ে পাশের কোন
দেশে ঢুকে না পড়তে পারে।
সালতান্দার ছোট্ট শহর। মাঝখান
দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে।
৩টা সেতু আলাদা করেছে,আমাদের দিক
আর আক্সিস বাহিনীর দিক। ওরা নদীর ঐ
পাড়ে বেশ ভালো একটা অবস্থান
করে নিয়েছে। ক্যাম্প কম্যান্ডার মেজর
তুষার আমাদের অভ্যর্থনা জানালো।
যদিও মেজর তুষার পিনিকের
ব্যাপারে অনভিজ্ঞ কিন্তু লোক
হিসেবে ভাল,চালিয়ে নিচ্ছে।
আমরা এসেছি ৩দিন,এদিকে থাকার
ব্যাবস্থা ভালো না হলেও, অন্যান্য
ব্যাপার গুলো ভালোই। মেজর
জুবায়েরের দুঃখ
যে ভালো বারটা নদীর
অন্যপাশে,আমাদের
শত্রুরা ভালো পিনিক করতে পারছে।
যাহোক,ক্যাম্পে ঢুকে আমরা মেজর
নাভিদকে খুজলাম। প্রহরারত সৈনিক
বলল,মেজর নাভিদ
গতকালকে ধরা পড়া এক
গুপ্তচরকে ইন্টারোগেট করছেন। পাশের
রুমেই আছেন। আমি আর মেজর জুবায়ের ,আর
মেজর মাহাফুজ ঢুকতে যাবো এমন সময়
সৈনিক আমাদের ৩টা গ্যাসমাস্ক দিলো।
মাহাফুজ বিস্ময় নিয়ে বলল,নাভিদ
কি রাসায়নিক অস্র ব্যবহার
করে ইন্টারোগেট করছে নাকি!
ঢুকে দেখলাম নাভিদ একটা গ্যাস মাস্ক
পড়া,হাতে কি জানি ঘসছে। আর
সামনে ঐ
লোকটা চেয়ারে বাঁধা,অমানুষিক
চিৎকার করছে।
মেসবাহকে দেখে নাভিদ
হেসে বলল,ভাই,ফ্রুট নিনজাতে হাই
স্কোর করলাম। আমরা বললাম,ঐ
লোকরে কি দিয়া ডোজ দিচ্ছিস।
নাভিদ হেসে বলল, আরেহ! গতকাল
এখানের
একটা ভালো শুটকি ভর্তা পাইসিলাম।
বেশি খাওয়া হয়ে গেছে,আজ একটু গ্যাস
করেছে। আমি চোখ কপালে তুলে বললাম,
এতেই ও কাহিল? ও বলল,কাহিল মানে?
আমাদের সব বলে দিসে। ওরা আমাদের
চেয়ে ৩ গুন বেশি। বাট, গুড নিউজ
হল,ওরা আগামী ৩দিন কোন অ্যাটাক
করবে না। মেসবাহ বলল, একটু মাস্ক
খুলে দেখি তো,কি অবস্থা। মাস্ক খুলেই
মেসবাহ অজ্ঞান হয়ে পরে গেলো।


আলো আধারির এক রুমে বসে সিগারেট
ফুঁকছেন জেনারেল(অবঃ) রাহাত খান।
ভিডিও কল করেছেন, জুবায়েরের ফোনে।
জুবায়ের ফোন ধরে,রাহাত খান
জিজ্ঞাস করলেন, কি অবস্থা? জুবায়ের
বলল, বস, অবস্থা ভালো,কিন্তু
আমরাতো অন্ধকারের কারণে কিছুই
দেখতে পারছি না! রাহাত খান বললেন,
দেখতে হবেনা, শুনলেই হবে। এজেন্ট এন
ডাবল ও আর কোথায়? আমি বললাম, ও
উরুগুয়ে থেকে আসার পর আর পিনিকের
উপরে উঠতে পারছে না। যাহোক নাভিদ
আসলো। রাহাত খান জিজ্ঞাস করলেন,
মেজর নাভিদ আপনার চোখ এতো লাল
কেন? নাভিদ এর উত্তর, আরেহ
বস,ওইটা ক্যামেরার রেড আই প্রবলেম।
রাহাত খান বললেন,ওকে রিপোর্ট করো।
নাভিদ বলল,সব ভালো অবস্থা আমরা ২-১
দিনের মাঝেই জিতে যাবো। মেসবাহ
আস্তে আস্তে বলল,হালার ফাপর!রাহাত
খান বললেন, বালের বাংলালিঙ্ক।
৩জির এতো খারাপ অবস্থা!
পরে কথা হবে এজেন্ট এন ডাবল ও আর ।


যাহোক নাভিদ বলল,আজ শুধু পার্টি হবে।
বোতল আনো,গান বাজুক নৃত্য হোক। নাভিদ
পাশ থেকে এম ১৬
দিয়ে আকাশে গুলি করা শুরু করলো।
পার্টির বাকি বিবরন আমরা কার কাছ
থেকে পাইনি।


সকালে আক্সিস আমাদের
একটা ইমারজেন্সি পতাকা মীটিংএর
আহবান জানালো। মেসবাহ
বলল,কি জ্বালাতন। মেজর মেসবাহ,মেজর
নাভিদ আর মেজর মাহাফুজ
পতাকা মীটিংএ ১ নং ব্রিজের
কাছে গেলো।
ওরা সাদা পতাকা উচিয়ে এগিয়ে আসছে
, কিন্তু আমাদের কাছে কোন
পতাকা নেই। নাভিদ বলল, মাহাফুজ তুই
DJANGO ব্র্যান্ডের সাদা আন্ডারওয়ার
পরে আছিস না? ঐটা খুলে এম ১৬এর মাথায়
লাগা। মাহাফুজ বলল,ভাই কিন্তু
তাতে তো DJANGO UNCHAINED হয়ে যাবে!
নাভিদ বলল, কোন প্রবলেম
নাই,আমি আছি। মাহাফুজ এ
থেকে কি বুঝল জানি না, সে তার
জিনিস দিয়ে দিলো।
পতাকা বৈঠকে অপর পক্ষের কম্যান্ডার
বললেন,আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হতাথ
দেখলাম,বৃষ্টি হচ্ছে,ভালোই লাগছিল,
এমন বৃষ্টিতে ভালো ঘুম আসে,কিন্তু
কিছুক্ষণ পর দেখলাম ঐটা এম ১৬ এর গুলি।
তারপর দেখলাম,কেউ একজন উলভেরিনের
মত ডাক দিচ্ছে। নাভিদ বলল, আরেহ
ম্যান,আমি গান গাচ্ছিলাম,চিল!
তোমাদের জন্য কি পার্টি করতে পারব
না?যাহোক,পতাকা বৈঠক সফল হল।


আপাতত কোন সমস্যা হবে না।
ওরা আমাদের ৩ গুন কিন্তু
আমরা কিভাবে জিতব,তা আমাদের
কাছে কিছুই ক্লিয়ার ছিল না। কিন্তু
নাভিদ হেসে খেলে পিনিক
করে বেরাচ্ছে। নাভিদকে জিজ্ঞাস
করলে ও বলল, ব্যাটল অফ সালতান্দার
জিততে আমরা একটা বুলেটও খরচ
করবো না,এইটা আমার চ্যালেঞ্জ।
মেসবাহ অবিশ্বাসের
দৃষ্টিতে তাকিয়ে রইল। নাভিদ
বলল,আমাদের শুধু ব্রিজ দখল
করতে হবে,তাহলেই খেলা খতম।
আমি মাথা চুলকে ভাবছি,কেমনে কি।
নাভিদ বলল, গ্লুদাল ক্যানেলে এভাবেই
জিতসিল, ২য় বিশ্বযুদ্ধতে,শুধু ব্রিজ
গুলো দখলে আনো,বাকিটা হয়ে যাবে।
যাহোক পরের দিন, শুরু হল অপারেশন
গ্যাং ব্যাং। যদিও আমার নাম
নিয়ে আপত্তি ছিল,নাভিদ এর
যুক্তি আমরা গ্যাং দিয়ে একটা ব্যাং
ঘটাবো,তাই নাম গ্যাং ব্যাং। জুবায়ের
মৃদু আপত্তি তুলে বলল,এর অন্য
মিনিং আছে, নাভিদের উত্তর,চিল
ম্যান!


যাহোক অপারেশন প্ল্যান
শুনে আমরা অবাক। মেসবাহ বলল, আজ
আমাদের কপালে নিশ্চিত
মারা অপেক্ষা করছে। নাভিদ বলল,
আইদার ইউ আর ক্রেজী ওর ইউ আর ডেড।
মাহাফুজ মাথা চুলকে বলল,এইটা কার
কথা। নাভিদ বলল, আব্রাহাম লিঙ্কন।
আমি বললাম,তাই নাকি। নাভিদ
বলল,এখানে ইন্টারনেট নাই, গুগলও নাই।
সো যেডা কইসি,সেইটাই আইন।


কিছুক্ষণ পর শুরু হল, অপারেশন
গ্যাং ব্যাং। আমরা সবাই অস্র নামিয়ে,
হাতে সাদা পতাকা নিয়ে হাসতে
হাসতে সেতুর দিকে যেতে থাকলাম।
প্রতিপক্ষের সৈন্যরা কনফিউসড
হয়ে গেলো। মাহাফুজ চিৎকার করে বলল,
তোমরা কিছু জানো না?আমাদের এলাইড
বাহিনী ইউরোপ-এশিয়াতে আত্মসমর্পণ
করেছে। আমরা সবাই তোমাদের
কাছে অস্র জমা দিতে আসছি। আমার
বুকের ভেতর তখন টিবটিব করছে,কখন
যে গুলি করে বসে। যাহোক নাভিদ
হেসে বলল ওদের,আমি কিন্তু
আগে থেকেই আত্মসমর্পণের
পক্ষে ছিলাম। আস্তে আস্তে আমরা ব্রিজ
পার হয়ে আসলাম আমাদের সৈন্যদের
নিয়ে। নাভিদ বলল,তোমাদের
কম্যান্ডার কোথায়। আমি অস্র
জমা দিবো। একজন আমাদের পথ
দেখিয়ে কম্যান্ডারের
রুমে নিয়ে গেলো। ক্যাম্পের
বাইরে আমাদের
সৈন্যরা অপেক্ষা করতে থাকলো।
কম্যান্ডার খুব খুশ মেজাজে ছিলো।
নাভিদ ঢুকে বলল, আরেহ বস আপনে কই
ছিলেন এতোদিন। আপনেরেই
খুজতেসিলাম। কম্যান্ডার গদগদ হয়ে বলল,
কেন কেন? অস্র সমর্পণ করতে? আরেহ
না,আপনার কাছে ভালো ওয়াইনের
কালেকশন আছে নাকি,
যুদ্ধে জিতলে এটা আমাদের। কম্যান্ডার
ভ্রু কুঁচকে বলল,মানে কি? নাভিদ
হেসে বলল,কম্যান্ডার আমার বন্দুকের
আগায়, আমার সৈন্যরা ক্যাম্পের
চারদিকে তোমার সৈনিকদের
দিকে অস্র তাক করে আছে,আর আমাদের
বসরা সারেন্ডার করে নাই,তাইলে যুদ্ধ
কে জিতসে তুমি-ই বল। কম্যান্ডার
ভ্যাবাচেকা খেয়ে বলল,
হায়হায়,আমি তো ইউরোপের খবর নেই
নাই,পুরাই স্পীকার হয়ে গেলাম!



যাহোক,তারপর আমি আর জুবায়ের
সেলারে ঢুকলাম। নাভিদ বলল,
আমি কলম্বিয়া এসে ভাবছিলাম,এখানে
সবার চুল ডেভিড লুইজের মত। কিন্তু
এসে দেখলাম না,ওদের চুলও আমাদের মত
কালো। মেসবাহ বলল,ডেভিড লুইজ
তো ব্রাজিলের। নাভিদ বলল,এক ই কথা!
রজত মন্ত্রমুগ্ধের মত শুনছিল।আমার
কফি আবারও ঠাণ্ডা হয়ে গেছে।
বাইরে অসলোর ব্যাস্ত রাস্তা। রজত বলল,
এরকম কাহিনী আমি কখনো শুনিনি।
আমি বললাম, নাভিদ নাভিদ-ই। জীবন
যেখানে সংকীর্ণ, নাভিদ
সেখানে জীবনের চেয়ে বড়। রজত বলল,
কথার মানে বুঝলাম না।
আমি বললাম,আমি ও
বুঝি না,কথাটা নাভিদ বলতো,তাই
বললাম।আমরা দুজন বাইরের অসলোর
রাস্তার দিকে তাকিয়ে থাকলাম।
(প্রথমেই হ্যাপি বার্থডে রজত।
গল্পটা তোর জন্য-ই রাতে লিখে শেষ
করলাম। আর যাদের কাছে,
পুরো ঘটনা অবিশ্বাস্য মনে হচ্ছে,তাদের
জন্য কথাটা,বাস্তবতা গল্পের চেয়েও
অদ্ভুত।আসলেই এমন
ঘটনা ইতিহাসে ঘটেছিল।
এইটা আরেকটা প্রায় বাস্তব খাগা।)