রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

ব্যাটল অফ সালতান্দার


রজত আমাকে জিজ্ঞাসা করলো,
নাভিদের আরও গল্প শুনতে চাই। আমার
কফির কাপ তখন
ঠাণ্ডা হয়ে আসলেও,আমার মাথার ভেতর
স্মৃতির পোকারা ছিল উষ্ণ।
বাইরে আসলো এর
আকাশে গোধূলি নেমে আসছে।
আমি হাত নেড়ে ওয়েটারকে ডাকলাম,
আরেক কাপ কফি দিয়ে যেতে, শুরু
করলাম ব্যাটল অফ সালতান্দারের গল্প।


উরুগুয়েতে যুদ্ধে জিতে আমাদের
আত্মবিশ্বাস অনেক বেড়ে গেলো।
আমাদের ২২নং ব্রিগেড
সরিয়ে নিয়ে আসা হল,কলম্বিয়াতে।
কলম্বিয়া তখন আক্সিস শক্তির শক্ত ঘাটি।
আমাদের দায়িত্ব পড়ল,যেন আক্সিস
আমাদের পার হয়ে পাশের কোন
দেশে ঢুকে না পড়তে পারে।
সালতান্দার ছোট্ট শহর। মাঝখান
দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে।
৩টা সেতু আলাদা করেছে,আমাদের দিক
আর আক্সিস বাহিনীর দিক। ওরা নদীর ঐ
পাড়ে বেশ ভালো একটা অবস্থান
করে নিয়েছে। ক্যাম্প কম্যান্ডার মেজর
তুষার আমাদের অভ্যর্থনা জানালো।
যদিও মেজর তুষার পিনিকের
ব্যাপারে অনভিজ্ঞ কিন্তু লোক
হিসেবে ভাল,চালিয়ে নিচ্ছে।
আমরা এসেছি ৩দিন,এদিকে থাকার
ব্যাবস্থা ভালো না হলেও, অন্যান্য
ব্যাপার গুলো ভালোই। মেজর
জুবায়েরের দুঃখ
যে ভালো বারটা নদীর
অন্যপাশে,আমাদের
শত্রুরা ভালো পিনিক করতে পারছে।
যাহোক,ক্যাম্পে ঢুকে আমরা মেজর
নাভিদকে খুজলাম। প্রহরারত সৈনিক
বলল,মেজর নাভিদ
গতকালকে ধরা পড়া এক
গুপ্তচরকে ইন্টারোগেট করছেন। পাশের
রুমেই আছেন। আমি আর মেজর জুবায়ের ,আর
মেজর মাহাফুজ ঢুকতে যাবো এমন সময়
সৈনিক আমাদের ৩টা গ্যাসমাস্ক দিলো।
মাহাফুজ বিস্ময় নিয়ে বলল,নাভিদ
কি রাসায়নিক অস্র ব্যবহার
করে ইন্টারোগেট করছে নাকি!
ঢুকে দেখলাম নাভিদ একটা গ্যাস মাস্ক
পড়া,হাতে কি জানি ঘসছে। আর
সামনে ঐ
লোকটা চেয়ারে বাঁধা,অমানুষিক
চিৎকার করছে।
মেসবাহকে দেখে নাভিদ
হেসে বলল,ভাই,ফ্রুট নিনজাতে হাই
স্কোর করলাম। আমরা বললাম,ঐ
লোকরে কি দিয়া ডোজ দিচ্ছিস।
নাভিদ হেসে বলল, আরেহ! গতকাল
এখানের
একটা ভালো শুটকি ভর্তা পাইসিলাম।
বেশি খাওয়া হয়ে গেছে,আজ একটু গ্যাস
করেছে। আমি চোখ কপালে তুলে বললাম,
এতেই ও কাহিল? ও বলল,কাহিল মানে?
আমাদের সব বলে দিসে। ওরা আমাদের
চেয়ে ৩ গুন বেশি। বাট, গুড নিউজ
হল,ওরা আগামী ৩দিন কোন অ্যাটাক
করবে না। মেসবাহ বলল, একটু মাস্ক
খুলে দেখি তো,কি অবস্থা। মাস্ক খুলেই
মেসবাহ অজ্ঞান হয়ে পরে গেলো।


আলো আধারির এক রুমে বসে সিগারেট
ফুঁকছেন জেনারেল(অবঃ) রাহাত খান।
ভিডিও কল করেছেন, জুবায়েরের ফোনে।
জুবায়ের ফোন ধরে,রাহাত খান
জিজ্ঞাস করলেন, কি অবস্থা? জুবায়ের
বলল, বস, অবস্থা ভালো,কিন্তু
আমরাতো অন্ধকারের কারণে কিছুই
দেখতে পারছি না! রাহাত খান বললেন,
দেখতে হবেনা, শুনলেই হবে। এজেন্ট এন
ডাবল ও আর কোথায়? আমি বললাম, ও
উরুগুয়ে থেকে আসার পর আর পিনিকের
উপরে উঠতে পারছে না। যাহোক নাভিদ
আসলো। রাহাত খান জিজ্ঞাস করলেন,
মেজর নাভিদ আপনার চোখ এতো লাল
কেন? নাভিদ এর উত্তর, আরেহ
বস,ওইটা ক্যামেরার রেড আই প্রবলেম।
রাহাত খান বললেন,ওকে রিপোর্ট করো।
নাভিদ বলল,সব ভালো অবস্থা আমরা ২-১
দিনের মাঝেই জিতে যাবো। মেসবাহ
আস্তে আস্তে বলল,হালার ফাপর!রাহাত
খান বললেন, বালের বাংলালিঙ্ক।
৩জির এতো খারাপ অবস্থা!
পরে কথা হবে এজেন্ট এন ডাবল ও আর ।


যাহোক নাভিদ বলল,আজ শুধু পার্টি হবে।
বোতল আনো,গান বাজুক নৃত্য হোক। নাভিদ
পাশ থেকে এম ১৬
দিয়ে আকাশে গুলি করা শুরু করলো।
পার্টির বাকি বিবরন আমরা কার কাছ
থেকে পাইনি।


সকালে আক্সিস আমাদের
একটা ইমারজেন্সি পতাকা মীটিংএর
আহবান জানালো। মেসবাহ
বলল,কি জ্বালাতন। মেজর মেসবাহ,মেজর
নাভিদ আর মেজর মাহাফুজ
পতাকা মীটিংএ ১ নং ব্রিজের
কাছে গেলো।
ওরা সাদা পতাকা উচিয়ে এগিয়ে আসছে
, কিন্তু আমাদের কাছে কোন
পতাকা নেই। নাভিদ বলল, মাহাফুজ তুই
DJANGO ব্র্যান্ডের সাদা আন্ডারওয়ার
পরে আছিস না? ঐটা খুলে এম ১৬এর মাথায়
লাগা। মাহাফুজ বলল,ভাই কিন্তু
তাতে তো DJANGO UNCHAINED হয়ে যাবে!
নাভিদ বলল, কোন প্রবলেম
নাই,আমি আছি। মাহাফুজ এ
থেকে কি বুঝল জানি না, সে তার
জিনিস দিয়ে দিলো।
পতাকা বৈঠকে অপর পক্ষের কম্যান্ডার
বললেন,আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হতাথ
দেখলাম,বৃষ্টি হচ্ছে,ভালোই লাগছিল,
এমন বৃষ্টিতে ভালো ঘুম আসে,কিন্তু
কিছুক্ষণ পর দেখলাম ঐটা এম ১৬ এর গুলি।
তারপর দেখলাম,কেউ একজন উলভেরিনের
মত ডাক দিচ্ছে। নাভিদ বলল, আরেহ
ম্যান,আমি গান গাচ্ছিলাম,চিল!
তোমাদের জন্য কি পার্টি করতে পারব
না?যাহোক,পতাকা বৈঠক সফল হল।


আপাতত কোন সমস্যা হবে না।
ওরা আমাদের ৩ গুন কিন্তু
আমরা কিভাবে জিতব,তা আমাদের
কাছে কিছুই ক্লিয়ার ছিল না। কিন্তু
নাভিদ হেসে খেলে পিনিক
করে বেরাচ্ছে। নাভিদকে জিজ্ঞাস
করলে ও বলল, ব্যাটল অফ সালতান্দার
জিততে আমরা একটা বুলেটও খরচ
করবো না,এইটা আমার চ্যালেঞ্জ।
মেসবাহ অবিশ্বাসের
দৃষ্টিতে তাকিয়ে রইল। নাভিদ
বলল,আমাদের শুধু ব্রিজ দখল
করতে হবে,তাহলেই খেলা খতম।
আমি মাথা চুলকে ভাবছি,কেমনে কি।
নাভিদ বলল, গ্লুদাল ক্যানেলে এভাবেই
জিতসিল, ২য় বিশ্বযুদ্ধতে,শুধু ব্রিজ
গুলো দখলে আনো,বাকিটা হয়ে যাবে।
যাহোক পরের দিন, শুরু হল অপারেশন
গ্যাং ব্যাং। যদিও আমার নাম
নিয়ে আপত্তি ছিল,নাভিদ এর
যুক্তি আমরা গ্যাং দিয়ে একটা ব্যাং
ঘটাবো,তাই নাম গ্যাং ব্যাং। জুবায়ের
মৃদু আপত্তি তুলে বলল,এর অন্য
মিনিং আছে, নাভিদের উত্তর,চিল
ম্যান!


যাহোক অপারেশন প্ল্যান
শুনে আমরা অবাক। মেসবাহ বলল, আজ
আমাদের কপালে নিশ্চিত
মারা অপেক্ষা করছে। নাভিদ বলল,
আইদার ইউ আর ক্রেজী ওর ইউ আর ডেড।
মাহাফুজ মাথা চুলকে বলল,এইটা কার
কথা। নাভিদ বলল, আব্রাহাম লিঙ্কন।
আমি বললাম,তাই নাকি। নাভিদ
বলল,এখানে ইন্টারনেট নাই, গুগলও নাই।
সো যেডা কইসি,সেইটাই আইন।


কিছুক্ষণ পর শুরু হল, অপারেশন
গ্যাং ব্যাং। আমরা সবাই অস্র নামিয়ে,
হাতে সাদা পতাকা নিয়ে হাসতে
হাসতে সেতুর দিকে যেতে থাকলাম।
প্রতিপক্ষের সৈন্যরা কনফিউসড
হয়ে গেলো। মাহাফুজ চিৎকার করে বলল,
তোমরা কিছু জানো না?আমাদের এলাইড
বাহিনী ইউরোপ-এশিয়াতে আত্মসমর্পণ
করেছে। আমরা সবাই তোমাদের
কাছে অস্র জমা দিতে আসছি। আমার
বুকের ভেতর তখন টিবটিব করছে,কখন
যে গুলি করে বসে। যাহোক নাভিদ
হেসে বলল ওদের,আমি কিন্তু
আগে থেকেই আত্মসমর্পণের
পক্ষে ছিলাম। আস্তে আস্তে আমরা ব্রিজ
পার হয়ে আসলাম আমাদের সৈন্যদের
নিয়ে। নাভিদ বলল,তোমাদের
কম্যান্ডার কোথায়। আমি অস্র
জমা দিবো। একজন আমাদের পথ
দেখিয়ে কম্যান্ডারের
রুমে নিয়ে গেলো। ক্যাম্পের
বাইরে আমাদের
সৈন্যরা অপেক্ষা করতে থাকলো।
কম্যান্ডার খুব খুশ মেজাজে ছিলো।
নাভিদ ঢুকে বলল, আরেহ বস আপনে কই
ছিলেন এতোদিন। আপনেরেই
খুজতেসিলাম। কম্যান্ডার গদগদ হয়ে বলল,
কেন কেন? অস্র সমর্পণ করতে? আরেহ
না,আপনার কাছে ভালো ওয়াইনের
কালেকশন আছে নাকি,
যুদ্ধে জিতলে এটা আমাদের। কম্যান্ডার
ভ্রু কুঁচকে বলল,মানে কি? নাভিদ
হেসে বলল,কম্যান্ডার আমার বন্দুকের
আগায়, আমার সৈন্যরা ক্যাম্পের
চারদিকে তোমার সৈনিকদের
দিকে অস্র তাক করে আছে,আর আমাদের
বসরা সারেন্ডার করে নাই,তাইলে যুদ্ধ
কে জিতসে তুমি-ই বল। কম্যান্ডার
ভ্যাবাচেকা খেয়ে বলল,
হায়হায়,আমি তো ইউরোপের খবর নেই
নাই,পুরাই স্পীকার হয়ে গেলাম!



যাহোক,তারপর আমি আর জুবায়ের
সেলারে ঢুকলাম। নাভিদ বলল,
আমি কলম্বিয়া এসে ভাবছিলাম,এখানে
সবার চুল ডেভিড লুইজের মত। কিন্তু
এসে দেখলাম না,ওদের চুলও আমাদের মত
কালো। মেসবাহ বলল,ডেভিড লুইজ
তো ব্রাজিলের। নাভিদ বলল,এক ই কথা!
রজত মন্ত্রমুগ্ধের মত শুনছিল।আমার
কফি আবারও ঠাণ্ডা হয়ে গেছে।
বাইরে অসলোর ব্যাস্ত রাস্তা। রজত বলল,
এরকম কাহিনী আমি কখনো শুনিনি।
আমি বললাম, নাভিদ নাভিদ-ই। জীবন
যেখানে সংকীর্ণ, নাভিদ
সেখানে জীবনের চেয়ে বড়। রজত বলল,
কথার মানে বুঝলাম না।
আমি বললাম,আমি ও
বুঝি না,কথাটা নাভিদ বলতো,তাই
বললাম।আমরা দুজন বাইরের অসলোর
রাস্তার দিকে তাকিয়ে থাকলাম।
(প্রথমেই হ্যাপি বার্থডে রজত।
গল্পটা তোর জন্য-ই রাতে লিখে শেষ
করলাম। আর যাদের কাছে,
পুরো ঘটনা অবিশ্বাস্য মনে হচ্ছে,তাদের
জন্য কথাটা,বাস্তবতা গল্পের চেয়েও
অদ্ভুত।আসলেই এমন
ঘটনা ইতিহাসে ঘটেছিল।
এইটা আরেকটা প্রায় বাস্তব খাগা।)

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

সাইকোপ্যাথ

সাইকোপ্যাথ



এক.

আমার রাতে ঘুম ভাঙল। সারা ঘরে সবুজ রঙা ডিমলাইটের আবছা আলো। আমাদের পুরাতন ঘড়িটা টিকটিক করে সময় গুনে চলেছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে আমি পাশে হাত দিলাম। মা পাশে নেই। আমার আবছা আলোতে মনে হতে লাগলো,দূরে কিছু একটা নড়ে উঠল। মায়ের উপর রাগ হল অনেক। আমার বয়স সবে ৬-এ পড়েছে। রাতে ঘুমানোর আগে আমি বিছানার নিচে একবার খুজে নেই,কিছু আছে নাকি। আমি জানি রাতে কিছু একটা উঠে আসবে বিছানার নিছ থেকে,আমি জানি না,আমি অনেক চিৎকার দিব,আমাদের পুরনো বাড়ির প্রতিটা কড়িকাঠ জানি চমকে উঠবে। অনেক গরম লাগছে তাও আমি কাঁথাটা আরেকটু তুলে দিলাম। এমন সময় এলো শব্দটা। প্রায় প্রতিদিন শুনি। আমি জানি না,আমাদের এই পুরনো বাড়ির বাইরে কি অনেক দূর পর্যন্ত খালি হয়ে উঠেছে কিনা,আমার রোমগুলো খাড়া হয়ে উঠে। আমি জানি এই বিশ্বে এখন আমি ছাড়া কেউ নেই,কাঁথাটা তুলে নিলাম,আমি ডুব দিলাম।

আমি ওর নাম জানি না। ও জলকন্যা,আমাদের মত ওর কোন পা নেই। আমি ওর সাথে খেলি। আমি যখন ভয় পাই,ও আমাকে সাহস দেয়,সব কিছুর মাঝে আমি ওকে দেখে সাহস নিই। আমি ওকে অনেক বার জিজ্ঞাসা করেছি ওর নাম কি। কেন জানি বলে না। আমি ও জানতে চাইনি। ওর কাজ আমাকে সাঁতার শিখানো। আমি জল ভয় পাই,ও আমাকে গভীর জলে টানে। আমি ওকে জড়িয়ে ধরে থাকি,আমি জানি সূর্যের আলো পড়ে ওর শরীর উজ্জ্বল রুপালি রঙে ঝলসে উঠবে। আমার চোখ বন্ধ করে থাকাই ভালো।



দুই.


ঘুম ভাঙ্গার পর অনেকটা সময় যায় আমার মানিয়ে নিতে। আমি আয়নার সামনে দাড়িয়ে থাকি,বারান্দায় এক জায়গায় হেটে বেড়াই,তারপর চুলাতে পানি বসিয়ে কফি বানাই,ভয়ানক কালো কফি খেলে ঘুম যেন ভয়ে ভেগে যায় এমন। কিছুতেই কিছু হয় না,আর মাত্র ২টা পরীক্ষা আমার এইচএসসি শেষ হবে। কেমিস্ট্রি ভয়ানক ভয় পাই, কিছুই পড়া হয়না মনে হয়। আমি সোফাতে হেলান দিয়ে শুয়ে সকালে আলতো রোদ দেখি। এমন সময় আমার খোলা খাতার দিকে চোখ যায়, অসংখ্য আকিবুকি। সাথে সাথে মাথায় সেই ভোঁতা ব্যাথাটা শুরু হয়। ভারী কণ্ঠস্বর। মাথায় হাত দিয়ে বসে থাকি। একসাথে দুই দিকে

মন দেওয়া খুব কঠিন কাজ। আমি একদিকে রাসায়নিক বিক্রিয়া দেখি,আরেকদিকে আরেকজন অদ্ভুত অদ্ভুত কথা বলেই যাচ্ছে। আমি জানি সে সত্যি না, কিন্তু তার কথা আমি অগ্রাহ্য করতে পারি না। সে অন্ধকার অতীত দেখতে ভালবাসে, নোংরা আনন্দ নিতে চায় বারবার। আমি জানি না, কি করলে মুক্তি পাবো,আমি জানি সে সত্যি না। আমি হেটে বেড়াই,হাটতে হাটতে আমি ক্লান্ত হই তাও সে আমাকে ছাড়ে না। আমি প্রথম দিকে চাইতাম কানে হাত দিয়ে তাকে অগ্রাহ্য করতে। সে হাসে। ও জানে ওর বাস আমার মাথার ভেতর,আমি জানি আমার মুক্তি নেই,কিছুতেই নেই।


পরীক্ষা হলে বসে আমি বুঝতে পারলাম অধিকাংশ জিনিস আমার জানা,কিন্তু কিছু লিখতে আমি মন দিতে পারছি না। আমি জানি এর শেষ কোথায়,আমি জানি একদিন এই কণ্ঠস্বর আমাকে গ্রাস করবে।  আমি আলাদা কেউ থাকবো না। ছোটবেলায় কোন একটা গল্পে পড়েছিলাম,এটাই হয়। ট্র্যাজেডি,জীবনের আসল গন্তব্য।



তিন.


আমি জানি না,এই গাছটার মধ্যে কি আছে। কিন্তু ইদানিং আমি গাছটার মাঝে থাকি। সকালে আসি,সন্ধ্যার আলো মিলালে ফেরত যাই। আমি জানি আমাদের মাঝে অর্থপূর্ণ আলোচনা হচ্ছে,আমি জানি সে আমার দুর্বলতা নিয়ে কথা বলছে,আরও বলছে সবাই দুর্বল,কিন্তু আমাদের একটা ধারণা আছে...



চার.


মেয়েটা সামনে বসে আছে। অনেক ক্ষণ ধরে কথা বলছে আমি শুনছি বলে মনে হচ্ছে না। আমি মেয়েটার তিলটা দেখছি। নিজের বয়ঃসন্ধির এই সময়টা নাকি মেয়েদের অনেক ভালো লাগে। আমি জানি মেয়েটা আমাকে ভালবাসে,আমি আরও জানি ভালবাসা বলতে কিছু আছে বলে আমি মনে করিনা। তাও আমার ভাবতে ভালো লাগছে,ভালবাসা জিনিসটা খারাপ না। আমি এখন মেয়েটাকে কল্পনা করছি নলকূপের ঠাণ্ডা পানির মত,সাথে সাথে সকালের কোমল রোদের মাঝে সামনের পুরো ধানক্ষেত আমার সামনে স্পষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারি,আমার মানুষের সাথে যোগাযোগের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। আমি হেসে বললাম,ওডেসিয়াসেসের এক দ্বীপে আটকে থাকার কাহিনী জানো? সে কিছু একটা মন দিয়েই বলছিল মনে হয়,অবাক হয়ে তাকায়। আমি অন্য দিকে তাকিয়ে থাকি,আমি বুঝতে পারছি আমার মাথা আস্তে আস্তে কেমন জানি একটা প্যাঁচের মাঝে দিন দিন আটকে যাচ্ছে। আমি হেসে বললাম,কি যেন বলছিলে?




পাঁচ.


আমার চোখে সবকিছু ঝাপসা হয়ে আসছে। আমার হাত অবশ হয়ে আসছে আমি জানি। আমি ওর পায়ের নিচে আস্তে করে আকিবুকি করে চলেছি। সূর্যের চিহ্ন,একটা দ্বীপ যেখানে কখনো সূর্য অস্ত যায়না।

আমার চোখ আরও ঝাপসা হয়ে আসছে,ইচ্ছা হচ্ছে আরও উপরে উঠি,আর আমি জানি একটা সময় আর আমার মাঝে কোন চেতনা থাকবে না। কেন জানি মনে হতে লাগলো,হয়তো এমনটা আর কখনো আসবে না। আমি ওকে জড়িয়ে ধরবো,ওকে চুমু খেয়ে ওর ঠোঁট কামড়াবো,ওকে ধরে রাখব অনেক কাছে,হতাথ করেই ও বুঝে যাবে,কেন এমন হচ্ছে,সবকিছু কতটা অর্থহীন।



ছয়.


আজ ও সকালে অবেলায় ঘুম ভাঙল। গলা থেকে রক্ত ঝরছে। মুখটা রক্তের নোনতা স্বাদে কেমন যেন হয়ে আছে। আমি জানি সময় কমে আসছে,আমি নিজেও জানি না আর কতটা সময় আছে...কতটা অর্থহীন সবকিছু। তাও আমি আমার  জীবনকে গুছিয়ে কাটানোর কত চেষ্টা করে যাচ্ছি। ভার্সিটির সকালের ক্লাসের সময় হয়ে এসেছে। আর দেরি করা যাবে না।



সাত.

জলপরী বলেছিল,এমন-ই হবে তারপর আমরা একদিন মিশে যাবো,আমাদের কেউ আলাদা করতে পারবে না।






রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

অপরাধ (প্রথম পর্ব)

ভয়ানক বৃষ্টি।এতোই ভয়ানক কয়েক হাত সামনের জিনিসও দেখতে পাচ্ছি না।আমি উঠে বসেছি কিছুক্ষণ আগে,বুঝতে পারছি না,এখানে কিভাবে এলাম,আশেপাশের কিছুই চিনতে পারছি না।এর মাঝে এমন ভয়ানক বৃষ্টি।আমি অসহায় বোধ করছি,ইচ্ছা করছে এক মগ গরম কফি নিয়ে বসে থাকি।অবস্থা এমন যে আমার চিন্তা করা উচিত,কিন্তু করতে ইচ্ছা করছে না।


পাশেই কিছুদূরে রিয়া পরে আছে।এবার ভয় লাগলো,এখানে রিয়া কি করছে,এ ভাবনাটা আমাকে আসলেই ভয় পাইয়ে দিচ্ছে।রিয়া পরে আছে মরার মত।গায়ে সবুজ জামা।তখনই আমার নজরে প্রথম আসলো ব্যাপারটা।রিয়া যে ঘাসের উপর শুয়ে আছে,তার রঙ টকটকে লাল।রিয়ার পালস দেখলাম,না,ও এখনও বেঁচে আছে।পাগলের মত ওকে ডাক দিতে লাগলাম।একটু পরেই রিয়ার জ্ঞান ফিরে আসলো।উঠে সে বোকা বোকা মুখে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ।প্রথম প্রশ্ন আমরা এখানে কেন?আমি একটা বোকা মার্কা হাসি দিয়ে বললাম,জানি না।


আমি আশা করছি রিয়া আমাকে একটা উত্তর দিতে পারবে।অথবা আমি প্রথম ভয়টা কাটিয়ে উঠছি।একা থাকা আমি বিশাল অপছন্দ করি,যদি আমি এই মুহূর্তে একা থাকতাম একটা কথা ছিল।কিন্তু সাথে এখন রিয়া আছে।নীরবতা ভয়ানক বাজে জিনিস।আমি নিজেকে জোর করছি,মনে করার জন্য,আমরা এখানে কিভাবে আসলাম,কিন্তু আমার মাথা এতো খালি হয়ে আছে,মনে হচ্ছে,কোন অতীত নেই,কোন ভবিষ্যৎও নেই,এই লাল ঘাস আর পাশে বসা রিয়াই একমাত্র বাস্তবতা।ও কে?শেষ কোথায় ছিলাম?ভার্সিটিতে?প্রতিদিনের মত বাসে ঝুলে এসে ক্যান্টিনে একটা শিঙ্গাড়া আর এককাপ চা নিয়ে বসে ছিলাম?কিংবা ক্লাসে চোখ খোলা রেখে ঘুমাছিল্লাম?কিন্তু আমি এটাও জানি কিছুক্ষণের মধ্যে বের করতে হবে আসলে কি হচ্ছে...বোধহয় রিয়া-ই একমাত্র ভরসা।ও জানে আসলে কি হচ্ছে।


হতাথ-ই বৃষ্টি বন্ধ হয়ে গেলো।চারদিকে এখন ভয়ানক প্রখর রোদ।আপনাআপনি আমার চোখদুটো ছোট হয়ে আসে।আমি রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি,রিয়াও আমার দিকে অবাক চোখে তাকাল।আমরা একটা পাহাড়ের নিচের উপত্যকায় বসে আছি,সামনে বিশাল পাহাড়,নীল পাহাড়।এত্ত নীল যে লাল ঘাসের সম্রাজে নীল পাহাড়কে আসলেই অদ্ভুত লাগছে।পাহাড়টা নীল নাকি ঘাসগুলো নীল?ছোটবেলা আমার দেখা আকাশ যেমন নীল হতো,মেঘমুক্ত বিকালে সেরকম নীল পাহাড়।নীল শব্দটা শুনলে আমার অবশ্য প্রথম কৈশোরে প্রথম নীলছবি দেখার কথা মনে পরে।ক্লাস ফাকি দিয়ে আমি আর রিফাত ওর বাসায় গেলাম,দেখলাম।প্রথমে কিছু বুঝতে পারলাম না।পরে বুঝলাম কিছু একটা হচ্ছে...নীল পাহাড়ের সামনে দাড়িয়ে কেন এসব ভাবছি এটা বুঝতে পারলাম না।রিয়ার দিকে পিছন ফিরে তাকালাম,আবার...কিন্তু রিয়াকে দেখতে পেলাম না,পুরো দৃশ্য বদলে গেছে,আমরা এখন একটা গ্রামের বাড়িতে বসে আছি মনে হল,অবাক হয়ে সামনে তাকালে আমি আর নীল পাহাড়টা দেখতে পেলাম না।ভোজবাজীর মত সব পরিবর্তন হয়ে গেছে,ঠিক সিনেমার দৃশ্য পরিবর্তনের মত।এই প্রথম আমার মনে হল আমি একটা স্বপ্নের ভেতর আছি।কিন্তু স্বপ্ন কি এতো বাস্তবের মত হয়?এতো রঙিন হয়?এতো সময় ধরে হয়?আমার কি কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে যাবে?এই স্বপ্ন কি নিয়ে?



এতো কথা যখন আমি ভাবছি,আমার চাচীমা বের হলেন,বললেন আয় চা খেয়ে যা।সূর্যের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম বেলা এখন কত।কোথায় আছি এখন এটা পরিস্কার,আমি আমাদের গ্রামের বাড়িতে আছি।নীল পাহাড় থেকে আসার পর মিনিট বিশেক হয়তো চলে গিয়েছে।কিন্তু এটা যদি গ্রামের বাড়ি হয় এমন দেখাচ্ছে কেন?আমাদের বাড়ি তো সবুজ রঙের ছিল।এখন ধবধবে সাদা।পাশের বাড়িটাও সাদা,তার পাশের টাও সাদা।সাদা বাড়িগুলোর বিশাল সারি।আমাদের সবুজ বাড়ি আর তার পাশের বিশাল ধানক্ষেত আমি খুজে পেলাম না।আমি যা সবচেয়ে বেশি খুজলাম খড়ের গাদাটা।যেটাতে আমি ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে লুকাতাম।বরং এখন আছে বিশাল বড় বন,গাছগুলো মনে হচ্ছে হাজার বছরের পুরাতন।আর একদিকে সাদা বাড়ির সারি।অতিপ্রাকৃত লাগলো পুরো ব্যাপারটা।সাদা আমার কাছে মৃত্যুর রঙ।পাশের বাসার যুবায়েদ ভাইয়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পর,উনার থেতলে যাওয়া শরীরটা যখন কাফনের কাপড়ে জড়ানো হয়,আমি শুধু তাকিয়েই ছিলাম।আমি একজায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম,রিয়া কোথায় এটা খোঁজার মানে হয় না।আমি স্বপ্নে আছি,কিছুক্ষণ পর এমনি আমি বাস্তবে ফিরে যাবো।



রিংকু আসলো কতক্ষণ পর আমার খেয়াল নেই।হাতে ঘড়ি না থাকলে যা হয়।রিংকু আমাদের বাড়ির ছেলে,ছোটবেলায় বাপ মা হারিয়েছে,এখানেই মানুষ।ছেলেটা এসে ধাক্কা দেওয়ায় আমার চিন্তার তাল কেটে গেলো।কিন্তু হাসিখুশি ছেলেটা এমন মুখ গোমড়া করে রেখেছে কেন বুঝতে পারলামনা।রিংকু কথা বলছে কিন্তু শব্দ আমার কাছে আসছে না,ও কি কথা বলছে আসলে?তখনই আমি রিয়ার চিৎকার শুনতে পেলাম।অনেক দূর থেকে ভেসে আসছে।প্রথমে স্বপ্নে আছি ভেবে পাত্তা দিলাম না তেমন।কিন্তু মনে হল কোথাও কোন সমস্যা আছে।রিয়ার কাছে যাওয়া দরকার।দৌড় দিলাম শব্দ যেদিক থেকে ভেসে আসছে ঐদিকে।বনের অনেকটা ভিতরে যখন পৌঁছে গেলাম বুঝলাম চীৎকারের উৎস কাছাকাছি চলে এসেছে।গিয়ে যা দেখলাম,নিজেকে অবিশ্বাস হতে লাগলো।জমির চাচা,যিনি আমার আপন চাচা উনার শরীর চেপে ধরেছেন রিয়ার উপর।রিয়া বাধা দেওয়ার প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পারছে না।নিজের পা দুটো এক করে রাখার অক্ষম চেষ্টা।জমির চাচার মুখে শয়তানের মত হাসি,রিয়ার প্রতিরোধ তিনি উপভোগ করছেন,আর রিয়ার শরীর ভোগের সমূহ বাসনা তাকে সুখ দিচ্ছে।রিয়া চিৎকার করছে,তীব্র চিৎকারে আমার নিজেরই অসহায় লাগলো।রিয়ার ঠোঁটের উপরে ঘাম জমেছে,আমি বুঝতে পারছিনা আমি এমনটা কেন ভাবছি,এই সময়।আমার মাথায় আসলো,ছোটবেলায় পাঠশালায় পড়ার কথা।একমাসে মা বেতন দিয়েছিলেন,কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম,স্যার বিশ্বাস করলেন না।আমার মুখ থেকে বের করার জন্য আমাকে রোদে সূর্যের দিকে তিনঘণ্টা একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বলেছিলেন।যখন আমি রুমে আসলাম আমার কাছে সব কিছুই অন্ধকার মনে হল,চোখে পানি এল,আর আমি স্যারের মুখের ক্রূর হাসি দেখলাম।ঠিক একই রকম হাসি দিয়ে জমির চাচা রিয়াকে ধর্ষণ করতে চাইছেন।আমার উপস্থিতি মনে হয়না,তিনি খুব একটা পাত্তা দিচ্ছেন।সর্বশক্তি দিয়ে উনাকে টেনে তুলতে চেষ্টা করলাম,তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন।


এতক্ষণ লক্ষ্য করিনি,তার হাতে একটা বিশাল রামদা উঠে এল,রিয়ার পাশেই গেঁথে রেখেছিলেন।আমি খুব একটা ভয় পেলামনা।ভাবলাম স্বপ্নে কি মানুষকে মেরে ফেলা যায়?কিছু বুঝে উঠার আগেই তিনি আমার উপর ঝাপিয়ে পড়লেন,প্রথম কোপটা পড়ল আমার বাম উরুর উপরে।এক মুহূর্তের মধ্যে ঘটে গেলো ঘটনাটা।ভয়ানক ব্যাথা আমাকে মুহূর্তের মধ্যে অবশ করে দিলো।আমি দেখলাম স্বপ্নেও রক্ত লাল,একটু বেশি-ই লাল।আমি অবাক চোখে রিয়ার দিকে তাকালাম।ভীত,স্নিগ্ধ হরিণীর চোখ দুটি।পরের কোপটা মারার আগেই চাচা থেমে গেলেন।অন্য পাশে রিংকু অবাক চোখে তাকিয়ে আছে।আমি রিংকুর দিকে তাকালাম,কেমন জানি সাপের মত চোখগুলো।চাচা আমাদের রেখে গভীর বনে পালালেন। রিয়া চিৎকার দিয়ে আমাকে ধরে বিপরীত দিকে দৌড়াতে লাগলো।আমি পায়ের দিকে তাকালাম আমার এক পা অবশ হয়ে যাচ্ছে,আর আমরা আর গভীর বনে ঢুকছি...আরও গভীরে।স্যাঁতস্যাঁতে বনে দিনের বেলাও রাতের মত অন্ধকার,ঝিঁঝিঁ পোকার ডাক।আমার প্রায় অবশ পা নিয়ে রিয়ার সাথে আর পারছিলাম না,কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমরা দুজনই পড়ে গেলাম,কিন্তু সামনে আমাদের বনটা সরে গেলো,আমরা দুজন আছি এখন একটা গলিতে...রিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো,আমি হতাশ হয়ে সামনের দৃশ্য দেখতে থাকলাম,আমি


মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

রানু

রানু ঘুমিয়ে আছে।আমি পাশে বসে রানুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।বাইরে শেষ বিকালের আলো।শীতের শুরুতে সন্ধ্যা হওয়ার আগে জানালার কাঁচ কেমন যেন ঝাপসা হয়ে আসে।সেই সময় সূর্যের আলো এতো মিষ্টি মনে হয়...আমি আর রানু মাঝে মাঝেই বসে বসে শীতের বিকালটা উপভোগ করি।ঐ সূর্যের মত ও আমার জীবনে এসেছে,এসে ওর তীব্র ভালবাসায় আমার সব কিছুই পরিবর্তন করে দিয়েছে।


আমি থাকি এক চিলেকোঠার ঘরে।ভাড়া কম,হতাথ নোটিশ ছাড়া বাড়ির মালিক বের করে দেয়ার পর আশ্রয় নিয়েছি এখানে,সঙ্গী হিসাবে পেয়েছি কিছু আরশোলা আর টিকটিকি।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাট চুকিয়ে বেকার এখন।কাজের মাঝে এক পত্রিকায় মাঝে মাঝে ফিচার লেখি,টাকা বড়ই অনিয়মিত,যা পাই অবশ্য হাতখরচ চলে যায়,সাথে বিভিন্ন জায়গায় চাকরির আবেদনপত্র কেনার টাকা।ছাত্র হিসেবে খারাপ ছিলয়াম না,চাকরিপ্রার্থী হিসেবে এতো খারাপ কেন,সেটা বুঝার চেষ্টা করি,কোন উত্তর খুজে পাই না।জীবনের অনেক রহস্যের উত্তর আমরা জানি না,এই যে আমি রানুকে এতো ভালবাসি কেন জানি না,জানতেও চাই না।


সিগারেটের তেষ্টা চেপেছে,রানু সিগারেট খুব একটা পছন্দ করে না।ওর লাল ঠোঁট একবার ঠোঁটের মাঝে নিয়ে অল্প অনুভব করি,ও যেন ঘুম থেকে উঠে না পড়ে।প্যান্টটা পড়ে,বাইরে এসে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকায় থাকি।এক ঝাঁক পাখি উড়ে যায়,আমার খুব জানতে ইচ্ছা করে পাখিগুলোর নাম কি।আমার জীবনের অসমাপ্ত কাজগুলো যখন ভাবি,তখন আমি নিজেই বিরক্ত বোধ করি।একদিন বসে বসে আমরা যখন পাখি দেখি,তমা বলেছিল তুই এতো চঞ্চল কেন?কোন কাজ কেন তুই শেষ করতে পারিস না?আমার মুচকি হাসি হয়তো তার রাগ আরও বাড়িয়ে দিলো।আমি হাসি দিয়ে বললাম সব শেষে আমি একটা আত্মজীবনী লিখব রে...নাম দিব অসমাপ্ত।তাতে তোকে একটা বড় চরিত্র দিব।তমা অবাক হয়ে তাকিয়ে থাকার পর আমি উঠে চলে আসলাম,তমা বুঝে না,মেয়েদের সামনে হৃদয় খুলে মেলে ধরলেও কি তারা বুঝে?


তমা অনেক সাহায্য করেছিল।আমার মাথায় হতাথ করে খেয়াল চাপে,আর আমার পরীক্ষা দেয়া হয়না ।সবার ধারনা হয়,আমার মাথা চলে গেছে,যখন  আমি প্রোগ্রামিং পরীক্ষায় গুবরে পোকার ছবি একে আসি।তমার চাপে পড়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম,তমাকে বললাম,আমাকে আনুষ্ঠানিক ভাবে কি পাগল বানিয়ে ছেড়ে দিলি?তমা বলল,গুবরে পোকা আঁকলি কেন?আমার সরল স্বীকারোক্তি পরীক্ষার আগের রাতে আমি এটা নিয়েই পড়লাম,আমি তো আর কিছু পারি না।ডাক্তার আমার কথা খুব মন দিয়ে শুনল,সাধারণত এতো মন দিয়ে কেউ শুনে না।আমাকে বের করে দিয়ে তমার সাথে কথা বলল।আমার জীবনের পরিবর্তন বলতে তমার খবরদারী বাড়ল।


ছাঁদটা অনেক উপরে হওয়ায়,শহরের অনেকখানি অংশ চোখে পড়ে,শহরের সুবিধাপ্রাপ্ত কিংবা সুবিধাবঞ্ছিত।আমার মাঝে তেমন কোন অনুভূতি তৈরি করতে পারে না,বহুদূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছে বোধহয়।শেষ বিকালের কম আলোতেও বাতিগুলো ঔজ্জ্বল্য ছড়াতে পারে না।রাতের অন্ধকারের অপেক্ষা।তমার বিয়ের দিন তমা অনেক কাঁদছিল।এতো তীব্র কান্নার কারণে সে কথা পর্যন্ত বলতে পারছিল না,আমি ওকে জীবনে দ্বিতীয়বারের মত জড়িয়ে ধরলাম।এটুকু বুঝলাম,ও বলল,তুই যদি একটু দায়িত্ব নিতে শিখতি,একটু...আমার কাছে কোন উত্তর ছিল না।


এসব যখন ভাবছিলাম পাশে এসে রানু দাঁড়ালো।হাসি দিয়ে বলল বাসায় যেতে হবে।রানুদের বাসা আমরা যে বিল্ডিংয়ে থাকি তার দুই তালায়।এদিক ওদিক তাকিয়ে,কেউ আছে কিনা দেখে আমি ওর নরম ঠোঁটে আবার আলতো চুমু খাই।রানু চলে যায়,আমি রুমে এসে কেটলিতে পানি বসাই।


রানুর সাথে পরিচয় আমার এক রুদ্রতপ্ত দিনে,আমি বিছানায় শুয়ে পা উপরে তুলে কোন একটা বই পড়ছিলাম,সে এসে রুমে নক করল।বলল,ভাইয়া পানি হবে?রানুর বয়স খুবই কম,বার কিংবা তের?যদিও তার শারীরিক গড়ন দেখে আরেকটু বেশি মনে হয়।এই যান্ত্রিক শহরে খেলার জায়গা খুব কম,ওরা ছাঁদেই খেলে,আমি বুঝতে চেষ্টা করি ওরা কি খেলে?অনেক মন দিয়েও বুঝি না,হয়তো কয়েক খেলার সংকর কোন কিছু তৈরি করে নিয়েছে।আমার রানুকে দেখে ভালো লাগছিলো,আমি বসে বসে ওর রুপ দেখতে থাকি।আমার ভালো লাগতে থাকে,পরের দিনও অপেক্ষা করতে থাকি,জানালা খুলে।এভাবে আরও একদিন তারপর আর একদিন।একদিন রানু আসে না।কোন এক অজানা কারণে আমার মন খারাপ হয়,কয়েকদিনে কিসের এতো অভ্যাস কিসের এতো টান?সেদিন রাতে আমার জ্বর আসে,ভয়ানক জ্বর।মনে হতে থাকে আমি মরে যাবো,ছোটবেলা থেকেই আমার সমস্যা আমি জ্বরে পড়লে মৃত্যুভয় চেপে বসে,আর আমি রঙ দেখি,বিভিন্ন রঙের ফুলকি,আর আগুন দেখি,আমার খারাপ লাগে খুব বেশি।ঘুম ভেঙে দেখি রানু আমার পাশে বসে আছে,সাদার রাজ্যে আমি ডুবে আছি মনে হল,পড়ে বুঝলাম আমি হাসপাতালে।কিছুক্ষণ পর রানুর মা ঢুকলেন কেবিনে।হেসে বললেন,তাও ভালো তোমার জ্ঞান ফিরেছে,তুমি জ্বরের ঘোরে চিৎকার করছিলে,পরে তোমাকে হাসপাতালে নিয়ে এলাম।


আমি চায়ে আস্তে আস্তে চিনি মিশাতে থাকি,আমার মাথার প্রতিটা কোষ চিৎকার করে রানু রানু করছে,শরীর চাইছে আমি যেন আরেকবার রানুর সাথে মিলতে পারি।শরীরের উপর আমি বিরক্ত বোধ করতে থাকি,কি চাইছে এটা এই রহস্যের সমাধান করতে পারে না।রানুকে এই ভালবাসা বুঝাতে তার অনেক সময় লেগেছে,এমন একটা সময় এসেছিলো,সে রানু নামটা মাথা থেকে নামাতেই পারছে না।রানুর বয়স অনেক কম,এই বয়সে সে ভালবাসা কি তাই জানত না।শুধু ভালবাসা মানে বুঝত,পাশের বাসার জসিম ভাই রুবাইয়াকে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়েছিলো।জিজ্ঞাস করলে জসিম ভাই বলে,সে নাকি রুবাইয়াকে 'ভালবেসেছে'।ভালবাসার মানে আমার কাছে অনেকদিন ছিল শুধু পাটক্ষেত।


রানুর বয়স অল্প,আমি জানি না,আমি তাকে অনেক বেশি ভালবাসি।মাঝে মাঝে আমার মাঝে চিন্তা আসে,আমি কি ভুল করলাম।কিন্তু রানুর প্রতি আমার কামনা সেই চিন্তাকে বেশিক্ষণ থাকতে দেয়না। আমি  ভাবি,ভালবাসা নির্মম,মাঝে মাঝে লাল মাঝে মাঝে নীল।আমি জানি আমি এমন কোন পাপ থাকেনি,যা করিনি রানুকে কাছে পেতে।অর্থহীন নাটক সাজিয়েছি,মিথ্যার পাহাড় গড়েছি।রাতগুলো আমার তপ্ত উনুনের মত মনে হতো।আমি রানুর কামনায় নীল হচ্ছি তখন প্রতিদিন।একদিন সাহসী পদক্ষেপটা আমি নিয়েই ফেললাম।দরজা লাগিয়ে রানুকে জ্বর করলাম।আমি জানি যা করছি তার প্রকৃত চরিত্র কি?কিন্তু আমি পারছিলাম না,মনে হল,এভাবে পোড়ার চেয়ে শাস্তি হোক,রানু সেদিন ডাঙ্গায় তোলা কই মাছের মত কাতরিয়েছে।আমি ওকে কামড়িয়েছি,আমি ওকে চুষে দেখেছি,আমি ওকে আমার প্রতি কোষ দিয়ে অনুভব করেছি,আমি ওকে এভাবে ভালবেসেছি ঘণ্টার পর ঘণ্টা।ও পরে বোধহয় ক্লান্ত হয়ে গিয়েছিলো,ও আর নড়ে না।যাওয়ার আগে ও ফুপিয়ে কাঁদছিল,আমি ওকে অনেক ভয় দেখিয়েছিলাম এটা কাউকে যেন না বলে সে জন্য।ওর ঠোঁট নীল হয়ে গিয়েছিলো,ওর শরীর আমার আঁচড়ে রক্তাক্ত হয়ে উঠেছিল।আমার মাঝে কোন অপরাধবোধ জাগে না,আমি কাঁদি না,আমি তৃপ্ত,আমি অনেকদিন পর আকাশ দেখে শান্তি পাই,শুধু এটা বুঝেছিলাম রানুকে আমার অনেক দরকার।



আমি জানি,হয়ত আমি ভুল করছি,এই বয়সটা খেলার,খোলা মাঠে দৌড়ানোর,কিংবা আকাশ দেখার,কিছুই করা হয়নি রানুর।আমিও তো সাগর দেখিনি,আমার মনে হয়না সাগর দেখলে আমি রানুর শরীরের ঘ্রাণ নেয়ার চেয়ে বেশি আনন্দ পাবো।রানু যখন আকাশে ঘুড়ী দেখে ওর চোখে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা খেলা করে আমি বুঝতে পারি,আমরা কেউ স্বাধীন না।এমন মনে হলে আমার আবার রানুর সাথে মিলতে ইচ্ছা করে।স্বাধীনতার অনুভূতি।স্বাধীনতা মিষ্টি রানুর ঠোঁটের মত।



আমি জানি সবকিছু জানি কেমন হয়ে গেছে...ইদানিং আমার সন্দেহ হয়,আমি হয়তো ঐ ডাক্তারের কথা মত আসলেই অসুস্থ।তাহলে রানুর জন্য আমি যা অনুভব করি সবকিছু কি ভুল?আমার যুক্তিগুলো কি ভুল?আমি জানি না।আমার মনে হয়,সবকিছু একটু বেশিই হয়ে গেছে,এবার আমার ঘুমানোর পালা যে ঘুম থেকে আমি আর জাগবো না।আমি জানি না,রানু আমার মত কিছু অনুভব করে কিনা,আমি ভাবতে চাই,রানু আমাকে ভালবাসে।যদিও আমি জানি,রানু দেখেনি কোথাও ছেলে ছেলেকে ভালবাসে,সে হয়তো আমায় পাগল ভাবে।
ছেলেকে কি ভালবাসা যায়,এটা অবশ্য আমি ভেবে পাইনি।ভালবাসি এটাই কথা।তবে একটা ছেলের কৈশোর নষ্ট করার দায় কি যুক্তিতে এড়িয়ে যাই,আমি নিজেও জানি না।হয়তো পারি এর কারণ আমি রানুকে ভালবাসি...


(রোমান্টিক গল্পের আড়ালে একটা সাইকোপ্যাথিক গল্প,এটাই গল্পের কাঠামো।সমকামিতাকে এখানে বৈধ করা হয়নি,অথবা এমন কিছুই না।গল্প লিখে এক্সপ্লেইন করতে ভালো লাগে না,তাও এই কথাগুলো লিখতে হল।)











অপেক্ষা



অনেকক্ষণ ধরে পোকাটাকে দেখছে শেফালী।এদিক ঘুরে,ঐদিকে ঘুরে...দেয়াল থেকে তার বিছানায় উঠার চেষ্টা।সে ইচ্ছা করলেই পোকাটার উঠার চেষ্টাকে প্রতিরোধ করতে পারে,কিন্তু তার সেই ইচ্ছাটুকু করার শারীরিক সামর্থ্য নেই বলে মনে হচ্ছে।সে অপেক্ষায় আছে,অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছে।অপেক্ষার সময় মনে হয়,সময়টা বোধহয় শেষ হচ্ছে না।

শেফালী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি।পেট ব্যাথা উঠেছিল,শেফালী ভেবেছিল,বেশি কিছু না,আগের বারও সে যখন পোয়াতি হয়েছিলো,এমন না হয়তো,কিন্তু ব্যাথা ছিল।ডাক্তার বলে দিলো,এবার হাসপাতালের ভর্তি হতেই হবে।বাচ্চা নাকি ঠিক জায়গায় নাই।তার কোন পার্থক্য মনে হয়না,এক রকম ই লাগে।সেই নাড়াচাড়া,সেই একই অনুভূতি।ডাক্তার দেখাতে গিয়ে বরং বেশ কিছু টাকা চলে গেলো।

পাশ ফিরে একদিকের অসার অংশকে মুক্তি দিতে চাইল।হাসপাতালে সময় বুঝা যায়না।সময় এখানে আঁটকে আছে মনে হয়।বড় বিরক্ত লাগে।প্রসূতি বিভাগের সব নতুন মায়ের শরীর থেকে একটা গন্ধ আসে,শেফালীর নিজেরও আছে বোধহয়।কেরোসিনের মত কিছু একটার গন্ধে সবকিছু চাপা পরে আছে।এখন নিজেকে কেমন দম বন্ধ বন্ধ লাগে।পাশের বিছানার মহিলা চোখ বুজে পরে আছে।পাশের দোলনায় মহিলার বাচ্চাটাও ঘুমাচ্ছে।বড় ক্ষুধা লাগে।কেউ কিছু এনে দেওয়ার নেই।অবাক লাগে,এও কিছুর পর,এত কষ্টের পর,গতরাতের কষ্ট ভুলে এখন শরীরে ক্ষুধা প্রবল হয়ে আছে।গরম ভাতের সাথে গরম মুরগীর সালুন খেতে ইচ্ছা করে,সাথে কাটা পেঁয়াজ,আর কাঁচা মরিচ।বিন্তির বাপ যেদিন ঘরে একটু কিছু ভালো কিছু রান্না হতো,রান্নার সময় পাশে বসে লাল টমেটো,আর শসা কাটত,সালাদ বানাবে বলে।অভাবের সংসারে এমন দিন যদিও কমই আসতো।সুখ কি জিনিস খুব একটা জানে না সে,খুব কম বয়সে সংসার শুরু করেছে,জামাই ব্যাবসা করে জানত,কিন্তু যখন সে শহরে আসলো,দেখল,ওর জামাই আসলে রিকশা চালায়,আর বসবাস বস্তিতে।নিয়তি কে মেনে নিয়েছে শেফালী।বিধাতাকে খুব একটা দোষ দেয়না।


বিন্তির বাপ না-ই করেছিল।বাচ্চাটা পেটে আসার পর।জামাই সারাদিন রিকশা চালায়,আর ও দু এক বাড়িতে কাজ করে,চলেই যাচ্ছিল।অর-ই সখ হয়েছিলো।ওর মন বলছিল,এবারের টা ছেলে হবে।নামটাও ঠিক করে রেখেছিলো।যে আপার বাড়িতে কাজ করে,তার ছেলের নামের সাথে মিলিয়ে অন্তু।জানতো কাজটা কঠিন হবে,বিন্তির বাপ চাইবে না।চায়ও নি।ভেবেছিল,দেখতে দেখতে দশ মাস চলে যাবে।কিছুতেই হইল না।এর মাঝে একদিন মাথা ঘুরিয়ে সিঁড়ি থেকে পরে গেলো।রক্ত গেছিলো অনেক।


এর চেয়ে বড় বিপদ অবশ্য অপেক্ষা করছিল।বিন্তির বাপ একদিন সকালে উঠে দেখে নাই।যা জমানো কয়েকশো টাকা ছিল,সব নিয়ে উধাও।আর পাওয়া গেলো না।পরে বুঝল,পাশের বস্তির জমিলার সাথে ভেগে গেছে।কয়েকদিন কাঁদল।তারপর চোখের পানিও আর ঝরে না।শুরু হল,প্রতিদিনের যুদ্ধ।বিন্তির খাবার-ই জোটে না,আর ওর পেটের মধ্যে মনে হল বড় হচ্ছে একটা রাক্ষস।রাতের বেলা এত ক্ষুধা লাগে,আর সহ্য হতে চায়না।ক্ষুধাতে বিন্তি প্রথম প্রথম কাঁদত,শেফালী শক্ত হয়ে বুঝাতে চেষ্টা করতো,কিন্তু এত ছোট বাচ্চা,কি বুঝবে।পরে ও মেয়ের সাথে সাথেই কাঁদত।পাশের ঘরের রহিমের বউ চেষ্টা করতো একটু খাবার দিয়ে সাহায্য করতে।কিন্তু কিসে কি।পেটের আগুন কিছুতেই নিভে না।শেষ পর্যন্ত ভিক্ষায় নামলো,তাও যেন দিন যায়না। ওর মনে হয়,একটা পাথর নিয়ে চলছে সে,কিন্তু কাউকে বলতে পারছেনা,শুধু মাঝে মাঝে কান্না পায়,তখন কাঁদতে থাকে।কারও ঘরের সামনে একটু ভালো খাবারের গন্ধ পেলেই বসে থাকে রাস্তায়,কেউ যদি দরজা খুলে,কেউ যদি একটু কিছু খেতে দেয়,আসলে কিছুই হয়না। পড়নের কাপড়টা শতছিন্ন,সে হাত পেতেই বসে থাকে।দিন যায় না,দিনগুলো যেতেই চায় না।


ব্যাথা উঠল মাঝরাতে।পাশের বাড়ির লোকগুলো অনেক সাহায্য করলো।হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিলো,প্রথমে মাটিতেই থাকতো,এক নার্স দয়াপরবশ হয়ে একটা বেডে তুলে দিয়েছিল।হাসপাতালটা সবসময় মনখারাপ মনখারাপ মনে হয়।পাশের বেডের মহিলাগুলোকে কতজন দেখতে আসে,কতকিছু নিয়ে আসে।ওর কেউ নেই,একাই থাকে।বিন্তি থাকে পাশের বাড়ি।ওর আর কোন কষ্টের অনুভূতি নেই,শুধু অনেক ক্ষুধা লাগে।মাকে মনে পরে,মাছভাজা দিয়ে গরম ভাত খাইয়ে দিত,সাথে থাকতো শুকনো মরিচ।ও অশান্তি করে,এদিক ওদিক করে,মাঝে মাঝে উঠে বাথরুমে যেতে হয়,বড় কষ্ট হয়।অন্যদের খাবার দেখে মুখে জল আসে।পারে না,এভাবে আর পারে না।


তার ছেলেটা বড় দুর্বল হয়েছে।বড় কষ্টে মাঝে মাঝে চোখ মেলে চায়।শেফালীর মনে হয়,ওর জীবনের সকল কষ্টের কারণ এখন ঐ ছেলেটাই।হওয়ার সময় খুব একটা কষ্ট দেয়নি,কিন্তু ওর বাকি সব যেন শেষ হয়েই গেছে।ছেলে পাশের দোলনায় দোল খায়,আর ওর চোখের তারায় চিন্তা খেলা করে,কি হচ্ছে,সব কিছু বড় বেশি অতিপ্রাকৃত মনে হয়।কি হল,কি হচ্ছে,হাতে ঢুকানো নল,কিংবা সাদা রঙের ডাক্তার,মানুষের ছুটাছুটি,হাসপাতালের সাদা আলো,তবে সব যেন এক দুঃস্বপ্ন।তবে এখন হালকা লাগছে,শেষ দিকে মনে হতো,পৃথিবীর সব ভার যেন তার পেটে চেপে বসেছে।


তার ছেলেটা ভালোমত কাঁদতেও পারছে না।বড় দুর্বল।ছেলেকে সে দিয়ে দিবে।মহিলা এসে দেখে গেছে,মধ্যবিত্ত পরিবার,তার ছেলেকে যে নিবে এটাও তো ভাগ্য।হাসপাতালের একটা মহিলা নিয়ে এসেছে ওদের।এখন জীবন নামের সংগ্রামে সে বড় ক্লান্ত,আর কোন কিছু সে ভাবতেও পারছে না।হয়ত ভাবছে তার ছেলে একটু ভালো থাকবে,তার আর এমন দায়িত্ব কাধে নিতে হবে না।একটু খারাপও লাগছে,মনে হচ্ছে এটা তো তার ই একটা অংশ।কিন্তু,জীবনের আর কোন অনিশ্চয়তায় সে বাচ্চাটাকে সঙ্গী করতে চায়না।জীবন বড় ভারী,আর পারেনা সে।জীবনের এই অধ্যায় শেষ করে সে বাড়ি ফিরতে চায়।তাই অপেক্ষা বড় বেশি মনে হয়।হাসপাতালের মহিলা বলল,ঐ পরিবার নাকি হাজার দশেক টাকাও দিবে।ভাবতে চাইছে না,তাও মাথায় আসছে,টাকাটা দিয়ে কি করবে সে।মাঝে মাঝে মনের মাঝে কেউ বলে উঠে,সে কি বিক্রি করে দিচ্ছে বাচ্চাটা?এতই কি হৃদয়হীন হচ্ছে সে?পোকাটাকে আর দেখা যাচ্ছে না।বিছানায় উঠে গেলো নাকি?যন্ত্রণা...


(মূল গল্প এখানেই শেষ। যাদের কাছে বড় বেশি অসম্পূর্ণ মনে হবে তাদের জন্য পরের অংশ।)



বছর তিনেক পর...


শেফালী রাস্তার পাশে বসে আছে।আজকের দিনটা এমনিতেই মেঘলা।ওর ছোট্ট চায়ের দোকানের পাশ দিয়ে,রহিমের বাপ ওর ছাগলটা নিয়ে যাচ্ছে,ছাগলের পিছনে পিছনে বাচ্চাটা তিরিংবিরিং করে যাচ্ছে।শেফালী জিজ্ঞাস করে,ছাগল নিয়ে যাচ্ছে কোথায় রহিমের বাপ?রহিমের বাপ বলল,মা ছাগলটা তার বাচ্চাকে ছাড়তে চাইছে না।টাকারও খুব দরকার...তাই একসাথেই বিক্রি করে দিতে চাইছে।


কেন জানি শেফালীর তার ছেলেটার কথা মনে পড়ে। ও কি আসলেই হৃদয়হীন হয়ে গিয়েছিলো?দুর্বল বাচ্চাটা কষ্টে ভুগে নতুন বাপ মার কাছে দুইদিনেই নিউমোনিয়াতে মারা গিয়েছিলো।বেঁচে থাকলে কি এমনই করে ওর পিছনে ঘুরে বেড়াতো?কয়েক মুহূর্ত ভেবে সে কাপে পানি ঢালা শুরু করে,কে জানি চা দিতে বলেছিল।


মেঘলা দিন তার গতিতে চলতে থাকে।







বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

আগাছা


রমেশ শেষ বিকেলে বাগানটায় নিড়ানি দিচ্ছে। দেখা যায়, কয়েকদিন পর পর আগাছা জন্মে, শরীরটা ভালো যাচ্ছে না,এর মাঝে পরিস্কার করতে হয়। এবার সবজিগুলো ভালোই হয়েছে। অভাবের কারণে মাঝে মাঝে ভাতের সাথে শুধুই আলুসিদ্ধ খেতে হয়,এবার কিছু সবজিও খাওয়া যাবে, দিনের পর দিন মাংস পাতে পরে না। পাশের বাড়িতে যখন মুরগী রান্না হয়,গন্ধ শুনলে জিভে জল আসে। কেন এমন হয় জানে না, জিভ জিনিসটা ভগবানের কথা শুনে না ইদানিং। কারও সাথে দেখা হলে বলে, ভগবানের কৃপায় দিন চলে যায়, আসলে যায় না। সকালে ঘুম থেকে উঠে অন্যের ক্ষেতে বর্গা খাটতে হয়, সারাদিন খেটে বিকালে একটু বের হয় এদিক ওদিক করতে। সন্ধ্যাবেলা পাশের মন্দিরে প্রার্থনা শেষে চা খেটে যায়, চা টা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আর করার কিছুই থাকে না,তাই বড় আস্তে আস্তে চা টা খায় আর দোকানের টিভির দিকে তাকায় থাকে হা করে। সে দেশের বড় বড় সমস্যাগুলো বুঝে না, বুঝতে চেষ্টাও করে না, যদিও চা দোকানের মালিক করিম এসব ভালোই বুঝে। মাঝে মাঝে সে বলে ও রমেশ দা।রমেশ বলে,হু। ও বলে দেশের অবস্থা তো ভালো না। রমেশ আবার বলে,হু। করিম বলে, কেমনে যে কি। নির্বাচন কি হইব? রমেশ আবার মাথা নাড়ায়। সে এর কিছুই জানে না, সে কি বলবে। রহিম মাথা নাড়ে, খুব খারাপ অবস্থা।


ঘেমে গেছে অনেক রমেশ। পানি খাওয়া দরকার। বয়স হয়েছে, অল্পতে বড় ক্লান্ত লাগে। হতাথ করেই উত্তর থেকে চিৎকার এর শব্দ আসে।এটা হিন্দু পল্লী,এ পাড়ার সব ঘর ই হিন্দুদের। চিৎকার, আর্তনাদ, ভাংচুর। রমেশের মনে আচমকা একাত্তর চলে আসে। গভীর রাতে ঘুম ভেঙে দেখে পুরো পাড়ায় আগুন আর গুলি। পাকিস্তানীরা হিন্দুদের
বড় ঘৃণা করতো। লুঙ্গী খুলে দেখে মারত। কিন্তু এখন তো একাত্তর না! ব্যাপারটা হতাথই চোখে পড়ল। কিছু অল্প বয়সী ছেলে এই পাড়ারই ঘরে ঘরে আগুন দিচ্ছে,সামনে যাকে পাচ্ছে,তাকেই লাথি ঘুসি মারছে। পাশের বাড়ির রামের বউ দেখে একটা ছেলের পা জড়িয়ে আছে, ছেলে তাও লাথি মারছে। রমেশকে যেন অসাড়তার ভূতে পেয়েছে,তার পা চলে না,কি করবে কিছু বুঝে উঠতে পারে না। ওরা মন্দিরে ঢুকে,মূর্তি ভাঙ্গে,বাকি যা থাকে লুট করে। গতকালও তো ঐখানে প্রার্থনা হল,কি করছে এরা,কেন করছে,এতাই বুঝতে পারে না রমেশ। এ পাড়ার লোকেরা তো কারোর সাতে-পাঁচে নেই! কেন? কত মিনিট দাড়িয়ে ছিল রমেশ বুঝতেও পারে না, একটা ছেলে যখন চিৎকার করে উঠে,ঐ মালাউনের বাচ্চা চু*র ভাইকে পাইছি,ধর ওরে...রমেশ সম্বিৎ ফিরে পায়।সে বাড়ির দিকে দৌড়াতে থাকে,কিন্তু তার পা টা যেন চলে না,দুঃস্বপ্নের মত সে কোন গতি পায় না।তার ছেলেকে চিৎকার করে ডাকতে ডাকতে সে দৌড়াতে থাকে,মনে মনে সে শ্রী কৃষ্ণের নাম স্মরণে নেয়,ভগবান রক্ষা করবেন। কিন্তু কাউকেই পায় না সে,না তার ছেলে,না ভগবান শ্রীকৃষ্ণ। এবার সে পাশের বনের দিকে দৌড়াতে থাকে, ঐ ছেলেগুলো তার বাড়ির দিকে যাচ্ছে। বনের গাছের পিছনে লুকিয়ে সে দেখতে পায়,আগুনে তার বাড়ি পুড়ছে। চোখের জল তার বাধ মানে না, এই ছেলে গুলো তাদের পাশের গ্রামের শরীফ,নান্নু চেয়ারম্যান,জসীমের ছেলে...কিন্তু তারা আগুন দিচ্ছে তাদের পাড়াতে,কেন?


একসময় সব পুড়ে অঙ্গার হয়ে যায়।রাতের আঁধার নামে। আস্তে আস্তে পাড়ার যারা পালিয়ে গিয়েছিলো,একত্রিত হয়...রমেশের ছেলে তাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠে।এতকিছু হল,কারণ তারা হিন্দু।ছেলে বলে,বাবা আর এই দেশে থেকে কি হবে...ওরাতো আমাদের থাকতে দিতে চায়না...রমেশ বলে,হু। ওর কোন উত্তর জানা নেই। দেশ নিয়ে তেমন কোন ধারনা নেই তার,দেশের পতাকা দেখলে মনে হতো,রঙ দুটো ভিন্ন দুই ধর্মকে বুঝায়। আসলে কিছুই না,দেশ নিয়ে তার এই ছোট্ট ধারনাও ভুল।


রমেশরা যখন দেশ ছেড়েছিল,ততদিনে ওর ক্ষেতে আগাছা তেমন জন্মায় নি।জন্মে যাবে অচিরেই,এটা নিশ্চিত বলা যায়।

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

মানুষের প্রকৃতি বোঝার চেষ্টায়...(3)

লক্ষ্য এবং জীবন

এডলারইয়ান সাইকোলজির মূল ধারনা হল,মানুষ সবসময় তার লক্ষ্যের দিকে ছুটছে।ফ্রয়েড যখন বলেন আমরা আমাদের অতীত দ্বারা নিয়ন্ত্রিত তখন এডলার বলেন আসলে আমরা আমাদের লক্ষ্য দ্বারা নিয়ন্ত্রিত,কেউ সচেতন ভাবে বুঝি কেউ বুঝি না।আমাদের মধ্যে এই লক্ষ্য পরিবর্তন আনছে।অবশ্য লক্ষ্য মানুষ ভেদে বিভিন্ন হতে পারে।তাই আমরা আমাদের জীবন কাটাই একটা গল্প হিসেবে,যেখানে আমরা আমাদের নিজেদের কাছে এক ভিন্ন মানুষ আর আমরা গল্প এগিয়ে নিয়ে যাই একজন ভিন্ন মানুষ হতে।হয়ত এই গল্প বাস্তবতায় খুব একটা সত্য নাও হতে পারে,কিন্তু তা আমাদের বেঁচে থাকার শক্তি দেয়,আমরা একটা গতি তে থাকি।এ জন্য এই মানসিকতা পরিবর্তন করা খুব কঠিন কাজ।এডলার বলেন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হল নিজেদের জানা,আর নিজেদের মধ্যে পরিবর্তন আনা।


এডলার তাই আমাদের সামনে নতুন দ্বার উন্মোচন করে দেন।যখন কোন মানুষ সচেতন ভাবে ক্ষমতার জন্য লড়াই আর তার সামাজিক দায়িত্ব নামের দুটো বিপরীত মুখি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার কথা জানে তখন তারা এই শক্তির দ্বারা অনেক বেশি পরিবর্তিত হয়না।মাঝে মাঝে আমরা পরিবারের বাঁধনে বাধা পরি,তখন নিজের অনেক উপরে উঠার স্বপ্নে বাধা পরে,কিংবা মাঝে মাঝে আমরা আমাদের ইচ্ছার কল্পনার জগতের রাজকুমার কিংবা রাজকুমারী হয়ে যাই,সমাজের অনেক রীতি মানি না।এরকম অবস্থা আমাদের সম্ভাবনার দ্বার অনেক ক্ষেত্রেই রুদ্ধ করে দেয়।


এডলারের কাজ অনেকের কাছেই সাইকোলজির চেয়ে ফিলোসফি মনে হতে পারে।তবে সবাইকে সহজ নীতির মধ্য দিয়ে এক কাতারে নিয়ে আসাও অনেক কঠিন একটা কাজ।তার কাজের আরেকটা সমালোচনা আসে,কাজগুলো বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা অনেক ক্ষেত্রেই প্রমাণিত না।কিন্তু ইনফেরিয়র কমপ্লেক্সইটির মত ধারনা গুলো আমাদের প্রাত্যহিক দিনের ধারণার মধ্যে ঢুকে গিয়েছে।


ফ্রয়েড আর এডলারের দুজনেই আমাদের ছেলেবেলাকে আমাদের পরবর্তী জীবনকে যে প্রভাবিত করে বললেও এডলারের বিশ্বাস ছিল এই জ্ঞানকে আমাদের সমাজের বৃহত্তর স্বার্থের জন্য কাজে লাগানো সম্ভব।তার বিশ্বাস ছিল 'understanding human nature'এর কাজ শুধু সাইকোলজিস্ট না,সাধারণ মানুষদের কাজে লাগুক।এই বইটি তাই সকলের বোধগম্য করে লেখা হয়েছে।



এডলারের জীবন

জন্ম ১৮৭৯ সালে ভিয়েনাতে,সাত ভাইয়ের মধ্যে দ্বিতীয়।ডাক্তারি পড়েন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে।ফ্রয়েডের সাথে তার পরিচয় ১৮৯৮ সালে।ভিয়েনা সাইকোলজিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন ১৯১১ সাল পর্যন্ত।পরে নিজেই সূচনা করেন সোসাইটি অফ ইনডিভিজুয়াল সাইকোলজির।প্রথম বিশ্বযুদ্ধে কাজ করেন মিলিটারি হসপিটালে।তার যুদ্ধবিরোধী মনোভাব তখনই গড়ে উঠে।১৯৩২ সালে তিনি আমেরিকাতে চলে আসেন কারন সরকার তার ক্লিনিকগুলো বন্ধ করে দেয়,যেহেতু তিনি ইহুদী ছিলেন।।তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে The Science of Living, The Practice and Theory
of Individual Psychology,What Life Could Mean to You.তিনি মারা যান ১৯৩৭এ হার্ট অ্যাটাকে স্কটল্যান্ডে।