কিভাবে আমি একজন 'আমি' হয়ে উঠি
এডলারের ধারনা ছিল আমাদের মানসিকতা আমাদের বংশগত নয় বরং আমাদের মানসিকতা আমাদের পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত।আমাদের 'চরিত্র' আসলে ভারসাম্য রক্ষার খেলার একটা ফলাফল,যেখানে আমাদের মনের দুটো বিপরীতমুখী শক্তি খেলে,একটা আমাদের ক্ষমতা পাওয়ার ইচ্ছা,আরেকটা হল সামাজিক পরিবেশে থাকার প্রয়োজনীয়তা,সবার সাথে থেকে একাকীত্ব কাটানোর প্রবনতা।এই
শক্তি দুটো পরস্পরের বিপরীত আর প্রতিটা মানুষে তার প্রকাশও ভিন্ন।আমরা মাঝে মাঝে এই শক্তির বিপরীতে চলার শক্তি অর্জন করি,মাঝে মাঝে এই শক্তির কাছে আত্মসমর্পণ করি।এ জন্যই এডলার বলেন,একটা ক্ষমতালোভী মানুষ তার ধ্বংস নিজেই ডেকে আনে।
ধরা যাক,একজন লোক প্রথম শক্তিকে এড়িয়ে চলতে চায়,অথবা ভয় পায়,যদি সে সামাজিক অনুভুতি আর তার প্রতি মানুষের যে আশা তার প্রতি মনোযোগ না দেয়,তখন তার মাঝে কিছু আগ্রাসী গুণাবলী স্পষ্ট হয়ে উঠে,সে অহংকারী,উচ্চাকাঙ্ক্ষী,লোভী,হিংসুটে হয়ে উঠে কিংবা হয়ে উঠে অন্তর্মুখী,যখন সে সব কিছু থেকে নিজে কে সরিয়ে নেয়,সে দুশ্চিন্তায় ভোগে,মানুষের সাথে তার সামাজিক যোগাযোগ করার ক্ষমতা কমে যায়।যখন এমন অনুভূতিগুলো আমাদের গ্রাস করে,তখন আমাদের মনের গহীনে থাকে কিছু না পাওয়ার হাহাকার,তীব্র অপূর্ণতা।আবার এই অপূর্ণতা আমাদের এমন প্রেরণা দিতে পারে যা আমাদের প্রচণ্ড শক্তি জোগাতে পারে।এই মানুষগুলো বাঁচে একটা বড় বিজয়ের প্রত্যাশায়।সে হয়ত কিছু সময়ের জন্য এই নেতিবাচক অনুভূতি গুলো থেকে দূরে থাকতে পারে কিন্তু তাদের নিজের প্রতি বিশ্বাস মাঝেমাঝে বাস্তবতা থেকে সরে যায়।তাদের নিজের প্রতি অনুভূতি বলতে কিছু থাকে না,তারা সবসময় ভাবতে থাকে অন্যরা তাদের ব্যাপারে কি ভাবল।যখন তারা নিজের পৃথিবীতে একজন স্রষ্টা তখন অন্যদের কাছে তারা আত্মকেন্দ্রিক মানুষ,যারা হয়ত জীবনকে আরেকটু ভালভাবে উপভোগ করতে পারত।
সমাজের শত্রুরা
এডলার বলেন,ব্যর্থ কিংবা অহংকারীরা একটা ছদ্মবেশ ধরে থাকে।তারা বলে তারা একটু বেশি উচ্চাভিলাষী,আর কিছুই না।তারা তাদের সত্যিকারের অনুভূতিগুলো লুকিয়ে রাখে,হয়ত ব্যর্থতার হতাশা,মাঝে মাঝে তারা সাজসজ্জায় খুব অগোছালো থাকে,মাঝেমাঝে তারা আবার অতিমাত্রায় বিনয়ী হয়ে উঠে।তাদের জীবনের
সবকিছু তখন একটা প্রশ্নে নেমে আসে 'আমি এটা করে কি পাবো?'
তখন এডলার প্রশ্ন তোলেন আমাদের অধিকাংশ আবিস্কার কি তাহলে মানুষের কল্যাণের জন্য ব্যায় করা কিছু ব্যর্থতা আর হতাশা?নিজেকে বড় ভাবা হয়ত সাফল্যের জন্য প্রয়োজনীয় নিয়ামক?কিন্তু তার উত্তরটা নাটকীয়।না,অহংকারটা আসলে সত্যিকারের প্রতিভাকে খুব একটা প্রভাবিত করেনা,আসলে হয়ত কাংখিত সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়।আসলে মানবজাতির জন্য বড় আবিষ্কারগুলো নিয়ে এসেছে আমাদের সামাজিক অনুভূতিগুলো।আদতে আমরা সবাই কিছু না কিছু পরিমাণে অহংকারী কথা হল আমরা সেটা কতটা ভাল কাজে ব্যাবহার করছি।
আসলে বেশি অহংকারী মানুষগুলো সমাজের কাজে তাদের সময় নষ্ট করতে চায়না।তাদের লক্ষ্য একটা নির্দিষ্ট সম্মান,পদ,কিংবা বস্তু।এটা পাওয়ার জন্য তারা সমাজের সব নিয়ম কিংবা ভদ্রতা মানতে পারেনা।এ জন্য তারা সকলের কাছ থেকে আস্তে আস্তে দুরে সরে আসে,তাদের সম্পর্ক তৈরি কিংবা চালিয়ে যাওয়ার ক্ষমতা খুব কম হয়।তাই তারা তাদের নিজেদের দোষের জন্য অন্যকে দোষারোপ করতে চায়।
সামাজিক জীবনযাপন আমাদের কিছু আইন কানুন শিখায়,প্রত্যেকের তার শারীরিক আর মানসিক চাহিদা পূরণের জন্য অন্য কাউকে প্রয়োজন হয়।ডারউইন এ জন্যই বলেন দুর্বল প্রাণীরা দলবদ্ধ হয়ে বসবাস করে,একা বাস করতে পারে না।তাই এডলার বলেন সমাজে স্থান করে নেওয়াই আমাদের সবচে বড় মানসিক কর্তব্য।একটা মানুষ হয়ত অনেক কিছু অর্জন করল কিন্তু সমাজের সাথে মানিয়ে নিতে পারল না,তখন তার মনে হবে সে কিছুই অর্জন করতে পারেনি,তার আসেপাশের মানুষগুলোকে একই রকম ভাববে।এডলারের মতে,এরা হল সমাজের শত্রু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন