শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

আমার ছেলেবেলা-প্রথম ৫


মানুষ নাকি আত্মজীবনী লিখতে ভয় পায়।এতে নাকি এমন অনেক কিছু এসে পড়তে পারে যা কোন মানুষ চায়না অন্য কেউ জানুক।মানুষ অনেক বেশি ভয় পায়,
এটা একটা কারণ বোধহয়।তারপরও আমার একটা স্মৃতিচারণমূলক লেখা লিখতে অনেক বেশি ইচ্ছা করছে,তাই আমার প্রথম জীবন নিয়ে লিখতে বসেছি।স্মৃতিগুলো খুব
সাধারণ,আমার ছোটবেলার যে সাধারণ স্মৃতিগুলো আমি পিছনে ফেলে এসেছি,আমি তাদের যতটা মিস করি আমি জানি অনেকই করে,তাদের সাথে শেয়ার করা যায়।


কি দিয়ে শুরু করা যায়?আমি জানি,আমরা যতদূর স্মৃতি মনে করতে পারি,তার মাঝে আমাদের একটা সীমা আছে তার আগের সব স্মৃতি ধোঁয়াটে।
আমার তেমন অনেক বেশি কুয়াশাছন্ন স্মৃতি আছে,মনে হয়,একটু বেশি আছে।


আমার জন্ম ১৯৯০এ,ছাতকে।৯০এর পর আমাদের দুনিয়াতে অনেকবেশি পরিমাণ পরিবর্তন এসেছে,মোটামুটি আমার সামনেই।ছাতকে আমি আমার
ছয় বছর বয়স পর্যন্ত ছিলাম।৯০এর ছাতককে পুরদস্তুর মফঃস্বল বলা চলে,যদিও একটা সিমেন্ট ফ্যাক্টরি ছিল।উপজেলা কোয়ার্টারের পাশে একসারি ঘর ছিল,
মনে হয়,১০টার মত।আমাদের বাসা ছিল সবচেয়ে একপাশে।ঘরগুলোতেটিনের চালা ছিল,তাই বোধহয় আমার প্রথম ভয়ের কথা মনে করলে,কালবৈশাখীর
কথা মনে আসে।তেমনি প্রথম রোমান্টিক ভাবনাটাও টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ।আমার মনে পড়ে,আমি মায়ের সাথে ঘুমাতাম,যখন অনেক ঝড় হত,
আমার ঘুম ভেঙ্গে যেত,আর আমার মা আমাকে নিয়ে বসে থাকতেন।আমার দিদিটা মনে হয়,আমার চেয়ে বছর তিনেকের বড় বলে এটার বিষয়ে সাহসী
হয়ে উঠেছিল।টিনের চালের আরেক যন্ত্রণা।চাল ফুটো থাকলে ঘর ভেসে যেতো।


আমি যখন চোখ বন্ধ করে কল্পনা করি,কি ছিল আমার চারপাশে?আমার মনে পড়ে একটা বড় পুকুর বাসার সামনে,যেটায় আমি কখনও নামিনি।বাসার পাশের
অনেক বড় বিশাল মাঠ,যেটাতে সবাই বিকেলে খেলত।আর রোপলাইন। রোপলাইন জিনিসটা অসাধারণ,অনেক উপরে একটা বিশাল দড়ি,তাতে কি
অদ্ভুত রকম যন্ত্র চলাফেরা করছে,মাঝে মাঝে মানুষ ওগুলোতে বসে থাকত।সময়টা এমন তখনও আমি বাস দেখিনি।বাসে চরার একমাত্র স্মৃতি একবার
পূজোর বাজারে সুনামগঞ্জ যাওয়া।তখনও আমি জানতাম না,এই জিনিসটা আমি ছাতক ছেড়ে আসার পর আর দেখব না।আমি শুনতাম,ওই অদ্ভুত জিনিসটা
অন্যআরেক ভিনদেশ থেকে পাথর নিয়ে আসে।আমার ওই জিনিসটা চড়তে অনেক ইচ্ছা ছিল।আবার একটা ভয়ও ছিল।কত্ত উপর দিয়ে চলে?আমার মা আমার ঘুরাফেরার
জায়গা সীমিত করে দিইয়েছিলেন,কিন্তু যতদূর মনে পড়ে কোয়ার্টারের গেট পর্যন্ত যাওয়ার আমার অনুমতি ছিল।ছোট উঁচু নিচু জায়গায় বন্ধুদের সাথে খেলতাম
যদিও আমার বন্ধু কিনবা বান্ধবি তেমন কারও নাম কিংবা মুখ আমি মনে করতেপারি না।আমার দিদি আমার খুব পছন্দের খেলার সাথি ছিল,যদিও ও আমার
সঙ্গ খুব পছন্দ করতো বলে মনে হয়না।


প্রথম আমার মনে হল বন্যার কথা।একদিন সকালে বাবা আমাদের সবাইকে তাড়াতাড়ি জাগালেন।আমি চোখ কচলাতে কচলাতে বারান্দায় আসলাম।
ও মা,দেখি সিঁড়ির নিচে পানি,আমার পরিচিত চারপাশে সব কিছুতে অদ্ভুত ঘোলাটে পানি।সাগরের মত।পানি বাড়তে থাকে।আমাদের সব কিছু
বাধা হল,তাড়াতাড়ি।যাওয়া হল একটা দুতলা বাসায়।যখন আমাক বাবা নিয়ে যাচ্ছিলো,তখন বাবার কোলে ছোট আমার পা ছুঁয়েছে পানিতে।


পানি কতদিন ছিল?৩দিন?অনেক বৃষ্টি পড়ত বাইরে।বাবা বাইরে যেতেননৌকাতে চড়ে,অন্য আঙ্কেলদের সাথে।খিচুড়ি খেতে হত।আমার অন্যের বাসায়
একদম ভাল লাগত না।পানি নামলে বাসায় গেলাম।অনেক মজা লাগছিলো,বাসার ভেতর কেমন অদ্ভুত গন্ধ।আলনাটাতে কিছু ছিল না।ঝুলে ছিল একটা সাপ।
এই ভয়ানক সাপ দেখে বাসায় চিৎকার।আমি বুঝলাম,বন্যা খারাপ জিনিস।


পরের স্মৃতি আমার স্কুলে  যাওয়া।মায়ের কাছে শুনেছি,আমি নাকি কয়েকদিন নার্সারিতে পড়েছি,আমার মনে হয়না ওইদিন গুলোর কথা।আমার মনে হয়
একটা ছোট প্রাইমারী স্কুলের কথা,যে স্কুলের পাশে পাহাড়ের মত একটা টিলা আছে যার উপরে একটা শিবমন্দির আছে।দিদি স্কুলে যেতো,মাঝে মাঝে মা আমাকে
নিয়ে মন্দিরে যেতো।অনেকদূর বেয়ে উঠতে হত,আমার মনে আছে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যেতাম।আমি শিব মূর্তি অনেক ভয় পেতাম।কিন্তু দেখতে চাইতাম।
অদ্ভুত রসায়ন।শুনেছিলাম মূর্তির নিচে নাকি সাপ থাকে।তাদের দুধ দেওয়া হত।


স্কুলে নাকি যাওয়ার জন্য জেদ ধরেছিলাম।দিদির সাথে।স্কুলের সামনে বাড়িতে কি জানি ছিল?কুকুর?দিদি একা যেতো না।মা নিয়ে যেতো।ওই প্রথম আমার স্কুলে
যাওয়া।কোন স্মৃতি মনে নেই।


হতাথ একদিন ঘুম থেকে উথে দেখি বাসার সামনে বিশাল তোড়জোড়।তখন অনেক টিউবওয়েল থাকলেও চাপকল ছিল না।শুনলাম চাপকল নাকি বসাবে।
এটা কি জিনিস?বসানোর সময় নাকি কি সমস্যা হল।গ্যাস বের হত।মা আশপাশে যেতে দিতেন না।অবশেষে চাপকল বসলো।জিনিসটা অদ্ভুত।নিচের দিকে
চাপ দিতে হত।দুপুরে এটা চাপানো আমার প্রিয় খেলা ছিল।আর ছিল মাঠের পাশে একটা বড়ই গাছে ঢিল ছোরা।মা সকালে উঠত,তাই দুপুরটায় ঘুমাত।
সময়টা আমার কাছে অসহ্য লাগত।এতো একা।কোন বন্ধু নেই।


আমাদের পাশের বাসায় একটা মেয়ে আসলো।পিচ্চি মেয়ে।আমিও তখন পিচ্চি।যাহোক ও অনেক পিচ্চি।ওর নাম ছিল বিন্তি।সারাদিন আমাদের বাসায় থাকতো।
আমার কিছুটা রাগ লাগত।আদর ভাগাভাগি হয়ে যাচ্ছে দেখে।যদিও আমি তখনঅনেক বড়,৫ বছর বয়স।একসময় বিন্তির শরীর খারাপ করল,ও অনেক কাঁদল
৩দিন।কেউ ওর সমস্যা বুঝতে পারে না।বিন্তি যে কথা বলতে পারে না।৩ দিনপরর হাত ফোলা দেখে ডাক্তারের কাছে নেয়া হল।হাত ভেঙ্গে ফেলেছে,সিঁড়ি
থেকে পড়ে।কেউ ধরতেও পারেনি।বেচারি।


রাতে ঘুমানোর সময় আমাদের চালে কেমন অদ্ভুত একটা শব্দ হত।সবাই বলত বাসাটা যে জায়গার উপর তা নাকি ভাল না।একটা অদ্ভুত প্রাণী রাতের একটা
নির্দিষ্ট সময়ে চালে অনেক শব্দ করে হাটতো।এই অদ্ভুত প্রাণীটা যে কি আমি আজও জানি না।একদিন আসে পাশের চার বাসার সবাই হৈ হৈ করে বের হল,কিছু
পেল না।এই ভয়ে আমিও রাতে বের হতাম না।প্রাণীটা কি আজও জানা হয়নি।আগ্রহও জাগে না।থাকুক না কিছু না জানা জিনিস?



ছোটবেলাতে আমার শরীর খারাপ বেশ করতো।আমাদের ভাই বোনকে রেলের একজন ডাক্তারের কাছে নেওয়া হত।ডাক্তার আমাকে দেখে হেসে জিজ্ঞাসা করতেন 
আজ কি করেছ বাবু?এটা খুব বেশি মনে পড়ে।মায়ের একজন আন্টির সাথে ভাল সম্পর্ক ছিল।মা ডাকতো সোনিয়ার আম্মু।আর আমার যখন বন্ধুর কথা মাথায়
আসে সোনিয়ার কথা আসে।সুন্দর একটা মেয়ে।ওর সাথে অনেক খেলতে চাইতাম,ও আমাদের সাথে খেলত কম।নাকি বেশি?ওর কথাই মনে পড়ে কেন??


এর মাঝে দাদু এসেছিলেন ইন্ডিয়া থেকে একবার।বুঝতাম না দাদু কি?বাবার বাবা।ও।কেমন ছিলেন উনি?একটু বদমেজাজি?আমি যদি জানতাম সেটাই আমাদের শেষ
দেখা?কি করতাম?আমার দিদি উনার আর আমার একটা ছবি আছে।ছবিটা  তোলার সময় আমার মন খারাপ ছিল,ক্যাপ পাওয়া যাচ্ছিলো না বলে।দিদিরও
কেন জানি মন খারাপ ছিল।দুজনের মুখ তাই ছবিতে হুতুম পেঁচার মত আসলো।ছবিটা বাধাই করা আছে।আমাকে উনি ডাকতেন ডিমের কুসুম।সিদ্ধ ডিমের কুসুম
খেতে পছন্দ করতাম তাই।



এই আমার প্রথম ৫ বছরের স্মৃতি।এগুলোই।একদিন বাবা বাসায় এল,বলল বদলীর অর্ডার হয়েছে।আমি জানতাম না,এটার মানে কি?নতুন একটা জায়গা,
পরিচিত সব বদলে যাবে,এটাতো অনেক মজা।অবশেষে একদিন সব গুছিয়ে ট্রাকে তোলা হল।অনেকদিন ধরে প্যাকিং করা হয়েছিল।অবশেষে একদিন সকালে
মা বলল,আমরা চলে যাচ্ছি।সবাই আমাদের বিদায় দিলো।আমরা যখন চলে যাচ্ছি মা বলল,আর এই জায়গায় আমাদের হয়ত আর আসা হবে না।আমি জানতাম না
বিদায়ের মানে কি?কেমন যেন একটু মন খারাপ হল।বিদায় সবসময়ই দুঃখের তাই হয়ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন