গুগল যেখানে হাত দেয়,কিছু না কিছু পরিবর্তন আসে,নিজে গুগল সার্চের দুনিয়ায়,জিমেইল মেইলের দুনিয়াতে,গুগল অধিকৃত ইউটিউব ভিডিও শেয়ারিং এর জন্য,পিকাসা ছবি শেয়ারের জন্য,থেকে গুগল ডকস আমাদের ক্লাউড কম্পিউটিং করে দিয়েছে অনেক সহজ।নোকিয়ার সিম্বিয়ানকে পিছনে ফেলে এন্ড্রয়েডের
দ্রুত উত্থান,সিম্বিয়ানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। গুগল ব্রাউজারের জগতে ক্রোমের কারণে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।গুগলের তৈরি করা মোবাইল ফোন নেক্সাস বেশ জনপ্রিয়তা পেয়েছে।ম্যাপের কথা ভাবলে আমার মাথায়
প্রথম আসে গুগল ম্যাপসের কথা।টেকনোলজির প্রতিটা জায়গায় যেমন গুগলের অনেক প্রতাপ,যখন প্রশ্নটা সোশাল নেটওয়ারকিং এর জায়গায় আসে,গুগল সেখানে হোঁচট খেয়েছে বারবার।গুগল ওয়েভ কিংবা গুগল বাজ এগুলোর নাম আমরা তেমন কেউ শুনি না।কারণ এখানে আছে,ফেসবুক আর টুইটারের মত জায়ান্ট।ফেসবুক সবচে আলাদা মনে হয়,কারণ ফেসবুক জনপ্রিয়তা পেয়েছে আগুন ছড়ানর গতিতে।ফেসবুক খুব তাড়াতাড়ি পৃথিবীর মোটামুটি সবদেশে ছড়িয়ে পড়েছে,আর ফেসবুকের কারণে মার্ক জুকারবার্গ হয়েছেন সবচেয়ে অল্প বয়স্ক বিলিওনিয়ার।ফেসবুক আদতে আমাদের চারপাশের দুনিয়াতে একটা বিপ্লব নিয়ে এসেছে।
ফেসবুক এর বিশালতা
ফেসবুকের সাথে গুগল প্লাসের কতোটা ব্যাবধান দেখে নেওয়া যাক।আসলে গুগল প্লাস কতোটা পিছন থেকে শুরু করবে তা দেখা যাক।
*ফেসবুকের ৭৫০ মিলিয়ন সক্রিয় ব্যাবহারকারি আছে।এর মধ্যে ৫০% ব্যাবহারকারি কোন নির্দিষ্টদিনে লগ ইন করেন।এভারেজ ইউজারদের ১৩০ জন
করে বন্ধু আছে।মানুষ প্রতিমাসে ৭০০ বিলিওন মিনিট ফেসবুকে খরচ করে।প্রতিমাসে ৩০ বিলিওনের মত কনটেন্ট(যেমন লিঙ্ক,ব্লগপোস্ট,ছবির অ্যালবাম ইত্যাদি) শেয়ার করেন।
গুগল প্লাস মাত্রই শুরু হয়েছে,হয়ত এর সফল হওয়ার মত সক্ষমতাও আছে।কিন্তু যে মানুষগুলো ইতিমধ্যে ফেসবুকে আছেন,তাদের সব বন্ধুরাও তাদের সাথে
ফেসবুকে যোগাযোগ করেন,তাদের গুগল প্লাসে কি আসলে আসার কোন আশা আছে?এটাই এখন প্রধান প্রশ্ন।গুগল প্লাস অনেকটাই ফেসবুকের মত।যেকারনে
অনেকেই হয়তো এখানে আসার প্রয়োজন বোধ করবেন না।আমাদের এটাও মনে রাখতে হবে,মাইস্পেস ফেসবুকের সমসাময়িক হলেও ফেসবুকের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি।যদিও মাইস্পেসের মিউজিক শেয়ারইং টা অনেকের পছন্দ ছিল,কিন্তু শেষ পর্যন্ত মাইক্রোসফট কর্পরেশনকে হারই মানতে হল।
কিন্তু প্রতিদ্বন্দ্বী যেহেতু এবার গুগল ফলাফল ভিন্ন হতেই পারে।
এক নজরে দেখে নেওয়া যাক গুগল প্লাসে কি নতুন পাচ্ছি আমরা?
গতকাল আমি আমার গুগল প্লাস ইনভাইট পেলাম।গুগল প্লাস এখনও পরীক্ষাধিন আছে,তাই কারও গুগল প্লাস একাউন্ট পেতে হলে তার
গুগল প্লাস ব্যাবহারকারি কারও ইনভাইট লাগবে।আমি যা যা দেখলাম তাই বলি।
সবাই বলছিল গুগল প্লাস অনেকটাই ফেসবুকের মত।আসলেও তাই।
*সার্কেলঃ এই জিনিসটা আমার অতিরিক্ত পছন্দ হয়েছে।যে কোন ফ্রেন্ডকে আমরা কিছু নির্দিষ্ট সার্কেলে রাখতে পারি।আমি আমার ইচ্ছা মত সার্কেল বানাতে পারি।আমি যখন কিছু শেয়ার করব,অথবা স্ট্যাটাস দিব আমি ঠিক করে দিতে পারব,কোন কোন সার্কেল এই শেয়ার করা জিনিস অথবা স্ট্যাটাসটা দেখতে পারবে।শুধু পরিবার অথবা বন্ধু যে কোন সার্কেলের জন্য নির্দিষ্ট করে আমি যে কোন কিছু দিতে পারি।যেটা ফেসবুকে নাই।ইউজার ইন্টারফেসের কথা বলব,
এক কথায় অসাধারণ।যে কাউকে যে কোন সার্কেলে কার্সর দিয়ে তুলে ফেলে দিলেই হবে।
*হ্যাং আউটঃএক কথায় চ্যাটকেই বলছে,কিন্তু ব্যাপারটা আরও ভালো।ইচ্ছা করলেই একটা সার্কেলের ১০ জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে।জিটক ইনটিগ্রাটেড থাকে।ফেসবুকও অবশ্য সাম্প্রতিক কালে স্কাইপের সাহায্যে এই সুবিধাটা দিয়েছে।
*স্পার্কসঃআমাদের যে যে বিষয়ে আগ্রহ আছে,তার সবসময়ের আপডেট দিতে থাকে।যেমন আমি স্পার্কসে আমার পছন্দের দল লিভারপুলকে অ্যাড করেছি,মোটামুটি সব আপডেট আমি এক জায়গায় পেয়ে যাচ্ছি।
*সার্চঃজিনিসটা ফেসবুকের চেয়ে ভালই লাগলো।
*পিকনিকঃ কোন ছবি যখন আপলোড করলাম তখন পিকাসাতেও চলে যাচ্ছে।আরও মজার ব্যাপার হল,যে ছবিটা আমি আপলোড করলাম সেটা আমি পিকনিক দিয়ে মোডিফাই করতে পারি।মোটামুটি ভালই পিকচার এডিট করা যায়।রেড আই এর মত জিনিসগুলো ছবি থেকে সহজেই সরিয়ে ফেলা যায়।
*সব একসাথে এক জায়গায়ঃগুগল প্লাসে লগ ইন করার পর আমার প্রোফাইলের উপর একসাথে জিমেইল,ক্যালেন্ডার,ডকুমেন্ট,রিডার সব একসাথে পাওয়া যায়।আমার জিমেইল চেক করতে আমাকে আলাদা ভাবে লগইন করতে হলনা,এটা একটা বড় সুবিধা।
*প্রাইভেসিঃফেসবুকে অনেকের এটা নিয়ে মনে দুঃখ ছিল।তাই গুগল প্লাস এদিকে বেশ মন দিয়েছে।
*প্লাসওয়ানঃঅনেকটা ফেসবুকের লাইকের মত।তবে প্লাসওয়ান দিয়ে ইচ্ছা করলে কোন ওয়েবসাইটকে মার্ক করা যাবে,যেটার সার্চ রাঙ্কিং ভালো হবে।
শেয়ারইং আরও সোজা হয়ে যায়।
*সহজে শুরু করা যায়ঃযদি একটা জিমেইল একাউন্ট থাকলে গুগলপ্লাসে লগইন করেই সব শুরু করা সম্ভব।আলাদা ইমেইল পাসওয়ার্ড লাগবে না।
****যা গুগল প্লাসে মিস করবেনঃ
*বিভিন্ন নেটওয়ার্ক।
*অসংখ্য ব্র্যান্ড,আর্টিস্টদের পেজ কিংবা গ্রুপ।গুগল প্লাস অবশ্য বলেছে এমন সুবিধা তারা খুব তাড়াতাড়ি চালু করবে।
*অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন,বন্ধুরা সবাই মিলে উত্তর দেওয়া।
*গুগল প্লাসের নোটিফিকেশান সিস্টেম খারাপ না।তবে আমার ফেসবুকেরটাই বেশি ভালো লেগেছে।
*কিভাবে আমি যিঙ্গা পোকার কিংবা ফার্মভিলের কথা ভুলে গেলাম?!অনেকে এমন গেমগুলো খেলে বেশ মজা পেয়েছেন,অনেক জনপ্রিয় এই গেমগুলো।
গুগল প্লাসে এমন কোন গেম এখনও তৈরি হয়নি।এটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে।
*মোবাইল অ্যাপ্লিকেশানঃসব মোবাইল প্লাটফর্মের জন্য ফেসবুকের অ্যাপস আছে,এমনকি জাভা ফোন গুলোর জন্য পর্যন্ত।এমন অ্যাপস দিয়ে সহজেই
ছবি আপলোড দেয়া যায়।গুগল প্লাসের মোবাইল অ্যাপস শুধু এন্ড্রয়েড আর আইফোনের জন্যই আছে,পরে হয়তো বাকিরা পাবে।
সংক্ষেপে গুগল প্লাস হল এরকম।যদিও এটা এখনও শিশু পর্যায়ে আছে।আমি জানি না,কেউ আরেকটা সোশ্যাল নেটওয়ার্কে আসবে কিনা,আমার কাছে গুগল প্লাস খারাপ লাগেনি।নতুন যেকোনো আইডিয়া আমার ভালো লাগে।যারা ফেসবুকেই এত সুবিধা পাচ্ছেন,তারা এখানে নাও আসতে পারেন।গুগলকে আরও ইনোভ্যাটিভ কিছু দেখাতেই হবে।তবে গুগল প্লাস ফেসবুকের মত,কিংবা আরও বেশি সরল,যেটা অনেকের কাছেই ভালো লাগবে।আপাতত অপেক্ষা,আর গুগল প্লাসের জন্য শুভ কামনা।
আমার গুগল প্লাসঃdebashis datta.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন