শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

মানুষের প্রকৃতি বোঝার চেষ্টায়...(3)

লক্ষ্য এবং জীবন

এডলারইয়ান সাইকোলজির মূল ধারনা হল,মানুষ সবসময় তার লক্ষ্যের দিকে ছুটছে।ফ্রয়েড যখন বলেন আমরা আমাদের অতীত দ্বারা নিয়ন্ত্রিত তখন এডলার বলেন আসলে আমরা আমাদের লক্ষ্য দ্বারা নিয়ন্ত্রিত,কেউ সচেতন ভাবে বুঝি কেউ বুঝি না।আমাদের মধ্যে এই লক্ষ্য পরিবর্তন আনছে।অবশ্য লক্ষ্য মানুষ ভেদে বিভিন্ন হতে পারে।তাই আমরা আমাদের জীবন কাটাই একটা গল্প হিসেবে,যেখানে আমরা আমাদের নিজেদের কাছে এক ভিন্ন মানুষ আর আমরা গল্প এগিয়ে নিয়ে যাই একজন ভিন্ন মানুষ হতে।হয়ত এই গল্প বাস্তবতায় খুব একটা সত্য নাও হতে পারে,কিন্তু তা আমাদের বেঁচে থাকার শক্তি দেয়,আমরা একটা গতি তে থাকি।এ জন্য এই মানসিকতা পরিবর্তন করা খুব কঠিন কাজ।এডলার বলেন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হল নিজেদের জানা,আর নিজেদের মধ্যে পরিবর্তন আনা।


এডলার তাই আমাদের সামনে নতুন দ্বার উন্মোচন করে দেন।যখন কোন মানুষ সচেতন ভাবে ক্ষমতার জন্য লড়াই আর তার সামাজিক দায়িত্ব নামের দুটো বিপরীত মুখি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার কথা জানে তখন তারা এই শক্তির দ্বারা অনেক বেশি পরিবর্তিত হয়না।মাঝে মাঝে আমরা পরিবারের বাঁধনে বাধা পরি,তখন নিজের অনেক উপরে উঠার স্বপ্নে বাধা পরে,কিংবা মাঝে মাঝে আমরা আমাদের ইচ্ছার কল্পনার জগতের রাজকুমার কিংবা রাজকুমারী হয়ে যাই,সমাজের অনেক রীতি মানি না।এরকম অবস্থা আমাদের সম্ভাবনার দ্বার অনেক ক্ষেত্রেই রুদ্ধ করে দেয়।


এডলারের কাজ অনেকের কাছেই সাইকোলজির চেয়ে ফিলোসফি মনে হতে পারে।তবে সবাইকে সহজ নীতির মধ্য দিয়ে এক কাতারে নিয়ে আসাও অনেক কঠিন একটা কাজ।তার কাজের আরেকটা সমালোচনা আসে,কাজগুলো বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা অনেক ক্ষেত্রেই প্রমাণিত না।কিন্তু ইনফেরিয়র কমপ্লেক্সইটির মত ধারনা গুলো আমাদের প্রাত্যহিক দিনের ধারণার মধ্যে ঢুকে গিয়েছে।


ফ্রয়েড আর এডলারের দুজনেই আমাদের ছেলেবেলাকে আমাদের পরবর্তী জীবনকে যে প্রভাবিত করে বললেও এডলারের বিশ্বাস ছিল এই জ্ঞানকে আমাদের সমাজের বৃহত্তর স্বার্থের জন্য কাজে লাগানো সম্ভব।তার বিশ্বাস ছিল 'understanding human nature'এর কাজ শুধু সাইকোলজিস্ট না,সাধারণ মানুষদের কাজে লাগুক।এই বইটি তাই সকলের বোধগম্য করে লেখা হয়েছে।



এডলারের জীবন

জন্ম ১৮৭৯ সালে ভিয়েনাতে,সাত ভাইয়ের মধ্যে দ্বিতীয়।ডাক্তারি পড়েন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে।ফ্রয়েডের সাথে তার পরিচয় ১৮৯৮ সালে।ভিয়েনা সাইকোলজিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন ১৯১১ সাল পর্যন্ত।পরে নিজেই সূচনা করেন সোসাইটি অফ ইনডিভিজুয়াল সাইকোলজির।প্রথম বিশ্বযুদ্ধে কাজ করেন মিলিটারি হসপিটালে।তার যুদ্ধবিরোধী মনোভাব তখনই গড়ে উঠে।১৯৩২ সালে তিনি আমেরিকাতে চলে আসেন কারন সরকার তার ক্লিনিকগুলো বন্ধ করে দেয়,যেহেতু তিনি ইহুদী ছিলেন।।তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে The Science of Living, The Practice and Theory
of Individual Psychology,What Life Could Mean to You.তিনি মারা যান ১৯৩৭এ হার্ট অ্যাটাকে স্কটল্যান্ডে।

1 টি মন্তব্য:

  1. আপনার তিনটি লেখা পড়েই ভালো লাগল। বিশেষ করে আমি অনেকদিন ধরেই হীনমন্যতাবোধ কেন, কীভাবে ও কী নিয়ে চিন্তিত ছিলাম। বার্ট্রান্ড রাসেলের বই শিক্ষা ও সমাজকাঠামোতে কিছু কিছু ধারণা পেয়েছি। তবে আরও জানতে চাই। সেখান থেকেই আলফ্রেড এডলারের নাম পাওয়া। এডলারের ইংরেজি বই Understanding Human Nature বইটি পেয়েছি। চিন্তা করলাম বই পাঠের আগে এডলার ও তাঁর কাজ সম্পর্কে কিছু জেনে নিই। আপনার লেখা থেকে তাঁর সম্পর্কে কিছু ধারণা হলো। চমৎকার লিখেছেন। আপনার আরও লেখা আশা করি। আমি নিজেও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ব্লগ রচনা করি এবং বই অনুবাদ করি। আমার ব্লগের নাম ঠিক ধারণা ব্লগ এবং প্রকাশিত বইয়ের প্রকাশনী সাফল্য প্রকাশনী। ঢাকায় থাকলে দেখা করবেন। ভালো থাকবেন।

    উত্তরমুছুন