ভয়ানক বৃষ্টি।এতোই ভয়ানক কয়েক হাত সামনের জিনিসও দেখতে পাচ্ছি না।আমি উঠে বসেছি কিছুক্ষণ আগে,বুঝতে পারছি না,এখানে কিভাবে এলাম,আশেপাশের কিছুই চিনতে পারছি না।এর মাঝে এমন ভয়ানক বৃষ্টি।আমি অসহায় বোধ করছি,ইচ্ছা করছে এক মগ গরম কফি নিয়ে বসে থাকি।অবস্থা এমন যে আমার চিন্তা করা উচিত,কিন্তু করতে ইচ্ছা করছে না।
পাশেই কিছুদূরে রিয়া পরে আছে।এবার ভয় লাগলো,এখানে রিয়া কি করছে,এ ভাবনাটা আমাকে আসলেই ভয় পাইয়ে দিচ্ছে।রিয়া পরে আছে মরার মত।গায়ে সবুজ জামা।তখনই আমার নজরে প্রথম আসলো ব্যাপারটা।রিয়া যে ঘাসের উপর শুয়ে আছে,তার রঙ টকটকে লাল।রিয়ার পালস দেখলাম,না,ও এখনও বেঁচে আছে।পাগলের মত ওকে ডাক দিতে লাগলাম।একটু পরেই রিয়ার জ্ঞান ফিরে আসলো।উঠে সে বোকা বোকা মুখে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ।প্রথম প্রশ্ন আমরা এখানে কেন?আমি একটা বোকা মার্কা হাসি দিয়ে বললাম,জানি না।
আমি আশা করছি রিয়া আমাকে একটা উত্তর দিতে পারবে।অথবা আমি প্রথম ভয়টা কাটিয়ে উঠছি।একা থাকা আমি বিশাল অপছন্দ করি,যদি আমি এই মুহূর্তে একা থাকতাম একটা কথা ছিল।কিন্তু সাথে এখন রিয়া আছে।নীরবতা ভয়ানক বাজে জিনিস।আমি নিজেকে জোর করছি,মনে করার জন্য,আমরা এখানে কিভাবে আসলাম,কিন্তু আমার মাথা এতো খালি হয়ে আছে,মনে হচ্ছে,কোন অতীত নেই,কোন ভবিষ্যৎও নেই,এই লাল ঘাস আর পাশে বসা রিয়াই একমাত্র বাস্তবতা।ও কে?শেষ কোথায় ছিলাম?ভার্সিটিতে?প্রতিদিনের মত বাসে ঝুলে এসে ক্যান্টিনে একটা শিঙ্গাড়া আর এককাপ চা নিয়ে বসে ছিলাম?কিংবা ক্লাসে চোখ খোলা রেখে ঘুমাছিল্লাম?কিন্তু আমি এটাও জানি কিছুক্ষণের মধ্যে বের করতে হবে আসলে কি হচ্ছে...বোধহয় রিয়া-ই একমাত্র ভরসা।ও জানে আসলে কি হচ্ছে।
হতাথ-ই বৃষ্টি বন্ধ হয়ে গেলো।চারদিকে এখন ভয়ানক প্রখর রোদ।আপনাআপনি আমার চোখদুটো ছোট হয়ে আসে।আমি রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি,রিয়াও আমার দিকে অবাক চোখে তাকাল।আমরা একটা পাহাড়ের নিচের উপত্যকায় বসে আছি,সামনে বিশাল পাহাড়,নীল পাহাড়।এত্ত নীল যে লাল ঘাসের সম্রাজে নীল পাহাড়কে আসলেই অদ্ভুত লাগছে।পাহাড়টা নীল নাকি ঘাসগুলো নীল?ছোটবেলা আমার দেখা আকাশ যেমন নীল হতো,মেঘমুক্ত বিকালে সেরকম নীল পাহাড়।নীল শব্দটা শুনলে আমার অবশ্য প্রথম কৈশোরে প্রথম নীলছবি দেখার কথা মনে পরে।ক্লাস ফাকি দিয়ে আমি আর রিফাত ওর বাসায় গেলাম,দেখলাম।প্রথমে কিছু বুঝতে পারলাম না।পরে বুঝলাম কিছু একটা হচ্ছে...নীল পাহাড়ের সামনে দাড়িয়ে কেন এসব ভাবছি এটা বুঝতে পারলাম না।রিয়ার দিকে পিছন ফিরে তাকালাম,আবার...কিন্তু রিয়াকে দেখতে পেলাম না,পুরো দৃশ্য বদলে গেছে,আমরা এখন একটা গ্রামের বাড়িতে বসে আছি মনে হল,অবাক হয়ে সামনে তাকালে আমি আর নীল পাহাড়টা দেখতে পেলাম না।ভোজবাজীর মত সব পরিবর্তন হয়ে গেছে,ঠিক সিনেমার দৃশ্য পরিবর্তনের মত।এই প্রথম আমার মনে হল আমি একটা স্বপ্নের ভেতর আছি।কিন্তু স্বপ্ন কি এতো বাস্তবের মত হয়?এতো রঙিন হয়?এতো সময় ধরে হয়?আমার কি কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে যাবে?এই স্বপ্ন কি নিয়ে?
এতো কথা যখন আমি ভাবছি,আমার চাচীমা বের হলেন,বললেন আয় চা খেয়ে যা।সূর্যের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম বেলা এখন কত।কোথায় আছি এখন এটা পরিস্কার,আমি আমাদের গ্রামের বাড়িতে আছি।নীল পাহাড় থেকে আসার পর মিনিট বিশেক হয়তো চলে গিয়েছে।কিন্তু এটা যদি গ্রামের বাড়ি হয় এমন দেখাচ্ছে কেন?আমাদের বাড়ি তো সবুজ রঙের ছিল।এখন ধবধবে সাদা।পাশের বাড়িটাও সাদা,তার পাশের টাও সাদা।সাদা বাড়িগুলোর বিশাল সারি।আমাদের সবুজ বাড়ি আর তার পাশের বিশাল ধানক্ষেত আমি খুজে পেলাম না।আমি যা সবচেয়ে বেশি খুজলাম খড়ের গাদাটা।যেটাতে আমি ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে লুকাতাম।বরং এখন আছে বিশাল বড় বন,গাছগুলো মনে হচ্ছে হাজার বছরের পুরাতন।আর একদিকে সাদা বাড়ির সারি।অতিপ্রাকৃত লাগলো পুরো ব্যাপারটা।সাদা আমার কাছে মৃত্যুর রঙ।পাশের বাসার যুবায়েদ ভাইয়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পর,উনার থেতলে যাওয়া শরীরটা যখন কাফনের কাপড়ে জড়ানো হয়,আমি শুধু তাকিয়েই ছিলাম।আমি একজায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম,রিয়া কোথায় এটা খোঁজার মানে হয় না।আমি স্বপ্নে আছি,কিছুক্ষণ পর এমনি আমি বাস্তবে ফিরে যাবো।
রিংকু আসলো কতক্ষণ পর আমার খেয়াল নেই।হাতে ঘড়ি না থাকলে যা হয়।রিংকু আমাদের বাড়ির ছেলে,ছোটবেলায় বাপ মা হারিয়েছে,এখানেই মানুষ।ছেলেটা এসে ধাক্কা দেওয়ায় আমার চিন্তার তাল কেটে গেলো।কিন্তু হাসিখুশি ছেলেটা এমন মুখ গোমড়া করে রেখেছে কেন বুঝতে পারলামনা।রিংকু কথা বলছে কিন্তু শব্দ আমার কাছে আসছে না,ও কি কথা বলছে আসলে?তখনই আমি রিয়ার চিৎকার শুনতে পেলাম।অনেক দূর থেকে ভেসে আসছে।প্রথমে স্বপ্নে আছি ভেবে পাত্তা দিলাম না তেমন।কিন্তু মনে হল কোথাও কোন সমস্যা আছে।রিয়ার কাছে যাওয়া দরকার।দৌড় দিলাম শব্দ যেদিক থেকে ভেসে আসছে ঐদিকে।বনের অনেকটা ভিতরে যখন পৌঁছে গেলাম বুঝলাম চীৎকারের উৎস কাছাকাছি চলে এসেছে।গিয়ে যা দেখলাম,নিজেকে অবিশ্বাস হতে লাগলো।জমির চাচা,যিনি আমার আপন চাচা উনার শরীর চেপে ধরেছেন রিয়ার উপর।রিয়া বাধা দেওয়ার প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পারছে না।নিজের পা দুটো এক করে রাখার অক্ষম চেষ্টা।জমির চাচার মুখে শয়তানের মত হাসি,রিয়ার প্রতিরোধ তিনি উপভোগ করছেন,আর রিয়ার শরীর ভোগের সমূহ বাসনা তাকে সুখ দিচ্ছে।রিয়া চিৎকার করছে,তীব্র চিৎকারে আমার নিজেরই অসহায় লাগলো।রিয়ার ঠোঁটের উপরে ঘাম জমেছে,আমি বুঝতে পারছিনা আমি এমনটা কেন ভাবছি,এই সময়।আমার মাথায় আসলো,ছোটবেলায় পাঠশালায় পড়ার কথা।একমাসে মা বেতন দিয়েছিলেন,কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম,স্যার বিশ্বাস করলেন না।আমার মুখ থেকে বের করার জন্য আমাকে রোদে সূর্যের দিকে তিনঘণ্টা একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বলেছিলেন।যখন আমি রুমে আসলাম আমার কাছে সব কিছুই অন্ধকার মনে হল,চোখে পানি এল,আর আমি স্যারের মুখের ক্রূর হাসি দেখলাম।ঠিক একই রকম হাসি দিয়ে জমির চাচা রিয়াকে ধর্ষণ করতে চাইছেন।আমার উপস্থিতি মনে হয়না,তিনি খুব একটা পাত্তা দিচ্ছেন।সর্বশক্তি দিয়ে উনাকে টেনে তুলতে চেষ্টা করলাম,তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন।
এতক্ষণ লক্ষ্য করিনি,তার হাতে একটা বিশাল রামদা উঠে এল,রিয়ার পাশেই গেঁথে রেখেছিলেন।আমি খুব একটা ভয় পেলামনা।ভাবলাম স্বপ্নে কি মানুষকে মেরে ফেলা যায়?কিছু বুঝে উঠার আগেই তিনি আমার উপর ঝাপিয়ে পড়লেন,প্রথম কোপটা পড়ল আমার বাম উরুর উপরে।এক মুহূর্তের মধ্যে ঘটে গেলো ঘটনাটা।ভয়ানক ব্যাথা আমাকে মুহূর্তের মধ্যে অবশ করে দিলো।আমি দেখলাম স্বপ্নেও রক্ত লাল,একটু বেশি-ই লাল।আমি অবাক চোখে রিয়ার দিকে তাকালাম।ভীত,স্নিগ্ধ হরিণীর চোখ দুটি।পরের কোপটা মারার আগেই চাচা থেমে গেলেন।অন্য পাশে রিংকু অবাক চোখে তাকিয়ে আছে।আমি রিংকুর দিকে তাকালাম,কেমন জানি সাপের মত চোখগুলো।চাচা আমাদের রেখে গভীর বনে পালালেন। রিয়া চিৎকার দিয়ে আমাকে ধরে বিপরীত দিকে দৌড়াতে লাগলো।আমি পায়ের দিকে তাকালাম আমার এক পা অবশ হয়ে যাচ্ছে,আর আমরা আর গভীর বনে ঢুকছি...আরও গভীরে।স্যাঁতস্যাঁতে বনে দিনের বেলাও রাতের মত অন্ধকার,ঝিঁঝিঁ পোকার ডাক।আমার প্রায় অবশ পা নিয়ে রিয়ার সাথে আর পারছিলাম না,কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমরা দুজনই পড়ে গেলাম,কিন্তু সামনে আমাদের বনটা সরে গেলো,আমরা দুজন আছি এখন একটা গলিতে...রিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো,আমি হতাশ হয়ে সামনের দৃশ্য দেখতে থাকলাম,আমি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন