মাস শেষে টানাটানির গল্প এই মাসেও শেষ হল না।কতদিন ধরে সপ্ন দেখে যাচ্ছে রুবেল।একদিন খারাপ সময় শেষ হবে,একদিন ভাগ্য দেবী মুখ তুলে তাকাবেন,প্রতিমাস এর শেষে মা এর কাছ থেকে টাকাটা নিতে হবেনা।ফোনে মা বলবেন না,বাবা এই মাসটা একটু কষ্ট কর,এই মাসটা খুব টানাটানি যাচ্ছে।কি করবে ইদানিং ভেবে পায়না।জিনিস এর দাম প্রতিটা দাম বাড়ছে,আসলে মনে হয় চারপাশের দুনিয়াতে শুধু তার দামটা কমছে।
এমন সময় এক বন্ধু এসে বলল একটা mlm কোম্পানির কথা।ঠিক mlm ও না,online surveyর মত।survey পূরণ করলে টাকা।অফারটা খুব ভাল লাগে,কিন্তু সে যখন দেখে তার চারদিকেই যুবক,ইউনিপের মত উধাহারন আছে,ওর ইচ্ছা করে না।ওয়েবসাইট এ গিয়ে ঝকঝকে বিজ্ঞাপন দেখে,দেখে বাংলাদেশএও এর ভাল ব্যবসা আছে।চারপাশে অনেক মানুষ খুলছে,ছোট বড় সবাই ছুটছে।সবাই অনেক করে বলে,এটা বাকিদের মত হবে না।আর শেয়ার বাজার এ মন্দা চলছে তাই সবাই এখন ওইদিক এই যাচ্ছে।বন্ধুদের কাছে পরামর্শ চায়,বন্ধুরা অনেক আশ্বস্ত করে,এদের বেলায় তেমন কিছু হওয়ার কথা না।প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে,আর মূল টাকাটা উঠে যেতে তো তিন মাস এর বেশি লাগবে না।তারপরও সে সিদ্ধান্তহিনতায় ভুগছে দেখে বন্ধু বলে,পৃথিবীতে কোন ব্যবসা নেই যাতে রিস্ক নেই।অকাট্য যুক্তি।মাত্র ১৬০০০ টাকার ব্যাপার।সবার জন্য এটা এমন কিছু না,কিন্তু তার পরিবার যে অবস্থায় আছে তাতে এটাও যে অনেক বড় একটা টাকা।বিধাতাকে আরেকবার অভিশাপ দিয়ে সে ধার করে টাকাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।কয়েক মাস চললেও তো তার টাকা উঠে যাবে।বিধাতা আশা করি এতটা বিরূপ হবেন না।
কয়েকটা survey করেও ফেলে।এমন সময় বড় পর্দায় ক্রিকেট চলার সময় কোম্পানির বিজ্ঞাপন দেখে আরও আশায় বুক নেচে উঠে তার।পরীক্ষার জন্য অনেকদিন ব্যাস্ত থাকায় সব দেখা হয়ে উঠে না।তখনই একদিন দেখে তার survey আসা বন্ধ হয়ে গেছে।তার একটু দুশ্চিন্তা হয়,দুশ্চিন্তা কে পাত্তা দেয় না।সব ঠিক হয় যাবে বোধ হয়,এমন সময় খবর দেখে পুলিশ ওই কোম্পানির কিছু মানুষকে arrest করেছে,এমন সময় তার কোম্পানি টাকে নিয়ে গবেষণা করতে ইচ্ছা হল।এক সন্ধ্যায় ইন্টারনেট এ বসে সে যা বুঝতে পারলো,তা মোটামুটি এমন,তারা সবাই যে কোম্পানিতে টাকা দিয়েছে,তা বাংলাদেশ বা ইন্ডিয়া কোন দেশ এই রেজিস্টার করা না।তা রেজিস্টার করা তৃতীয় দেশ সিংগাপুর এ।যদিও তারা বলে তারা mlm না,তারা আসলে pyramid sceme এর মত,ডান হাত বা হাত এর ব্যবসা করে।সিঙ্গাপুরএ এমন ব্যবসা অবৈধ।আরও বুঝে তার টাকা তা চলে গেলেও সে রুই কাতলদের কারও খোঁজ পাবেনা।কারণ তাদের নেতা কে,টাকার হিসাব কে রাখে,কিংবা কা কে তারা এই survey বিক্রি করে কেউ জানে না।আরও জানলো সিংগাপুর এ তাদের অফিস এর ঠিকানায় অন্য প্রতিষ্ঠান এর অফিস আছে।সে আরও জানলো সে যে টাকা গুলো দিয়েছে তা আসলে একটা ম্যাগাজিন এর সার্ভিস চার্জ।যে ম্যাগাজিনএ আসলে তেমন কিছুই নেই,আর survey না করলে সে এক টাকাও পাবে না,আর কোম্পানিও দিতে বাধ্য না।কোন অফিস না থাকার পরও এই দুই দেশ থেকে তারা কয়েকশ কোটি টাকা নিয়ে গেছে,আর দেশ এর সরকারও তেমন কিছু করতে পারছে না।হঠাৎ করেই একদিন survey আসা বন্ধ হয়ে গেলো।তারা কারণ দেখাল যে এই দেশ এর পরিশ্রমী মানুষরা যে survey করে তা নাকি মানসম্মত না।এখন তার মাথায় হাত পড়ে।কারণ এতদিন যে টাকা গুলো দিয়েছে কোম্পানিটা আসলে কম্পিউটার এর স্ক্রীন এর কিছু ডাটা ছাড়া আর কিছুই না।ফেসবুক এ কোম্পানির পেজ এ এখন আর পোস্ট পড়ে না।যারা এই দেশ এ ব্যাবসা শুরু করেছিলো তাদের ফোনও নাকি বন্ধ।এবারও সে হতাশ হতে গিয়ে আশার ভেলায় ভাসা শুরু করে এটা ভেবে যে ইন্ডিয়াতে তো এখনও কোম্পানির ব্যবসা আছে।এমন সময় ইন্ডিয়া সরকার ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।কোম্পানির প্রতিনিধি বাংলাদেশ এ তাদের যে একটা ব্যবসা আছে তাই অস্বীকার করে বসে।আরও জানা যায় কোম্পানির মালিক আসলে সিংগাপুর এরও না।
নির্ঘুম রাত পার হওয়ার সময় রুবেল হঠাৎ বুঝতে পারে গল্পের বাকি অংশ কি,এই লোভ এর পরিনতি কি। সে নিজেকে ধিক্কার দিবে নাকি সরকারকে দোষ দিবে নাকি দোষ দিবে সেই ব্যবসায়িদের এটাও বুঝে না।ওর ধার নেয়া টাকা ফিরত দেওয়ার সময়ও ঘনিয়ে এসেছে,নিজের মা এর যন্ত্রণাক্লিষ্ট মুখ এর কথা ভেবে তার অনেক কান্না পায়।সে বুঝতে পারে আরও ২ লাখ মানুষও সেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন